ছামিউল আলিম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরলের ঐতিহাসিক বোর্ডহাট মহাবিদ্যালয়ে সীমানা প্রাচীর ও দৃষ্টিনন্দন প্রবেশদ্বার নির্মাণের দাবি

দিনাজপুরের বিরল উপজেলার ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ও আলোকবর্তিকা তুল্য শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডহাট মহাবিদ্যালয়। যুগের পর যুগ ধরে এই অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে আসছে প্রতিষ্ঠানটি। এ কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী আজ দেশের নানা প্রান্তে সুনামের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বর্তমানেও একদল দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে এর পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তবে অত্যন্ত পরিতাপের বিষয়, সুদীর্ঘ ইতিহাস ও সুখ্যাতি থাকা সত্ত্বেও কলেজটি আজও সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছে।

সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) না থাকায় কলেজের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। খোলা ক্যাম্পাস হওয়ার সুযোগে যখন-তখন বহিরাগত ও বখাটেদের আনাগোনা ঘটে, যা সুষ্ঠু শিক্ষ পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এছাড়া সীমানা না থাকায় প্রতিনিয়ত ক্যাম্পাসে গবাদি পশু ঢুকে পড়ে খেলার মাঠ ও চারপাশ নোংরা করছে। অন্যদিকে রাতে বা ছুটির দিনগুলোতে প্রাচীর না থাকার কারণে কলেজের মূল্যবান সরকারি সম্পদ চুরির চরম ঝুঁকিতে থাকে।

স্থানীয়রা জানান, উপযুক্ত ভবন ও একাডেমিক অবকাঠামো থাকা সত্ত্বেও কেবল একটি মজবুত সীমানা প্রাচীর এবং দৃষ্টিনন্দন প্রবেশদ্বারের (গেট) অভাবে কলেজটি তার পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে না। একটি আধুনিক গেট ও বাউন্ডারি ওয়াল নির্মিত হলে ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ ও মনোরম শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত হবে।

অত্র এলাকার শিক্ষার পরিবেশ রক্ষা ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (EED) প্রতি জরুরি ভিত্তিতে বোর্ডহাট মহাবিদ্যালয়ে সীমানা প্রাচীর ও দৃষ্টি নন্দন গেট নির্মাণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও অভিভাবকমহল।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটি কর্পোরেশনে ই-রিকশার বৈধতা, লাগবে QR কোড, একজনের একটাই থাকবে – গেজেট প্রকাশ

১

জুমুআর খুতবার সময় নামাজের বৈঠকের মতো বসা কি বাধ্যতামূলক?

২

বেলকুচিতে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

৩

খুলনার রাজনীতির গিরগিটি – জাতীয় পার্টি থেকে এনসিপি, এনসিপি থেকে বহিষ্কার, শেষ ঠিকানা জনতার দল!

৪

বেগম খালেদা জিয়া: আপসহীন নেতৃত্ব, আত্মমর্যাদা ও স্বতন্ত্র ব্যক্তিত্বের অনন্য প্রতীক-ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ

৫

স্কুলের পোশাকে হাতে আইসক্রিম, ছবির সেই ছোট্ট মেয়েটিই আজ ডা. জোবাইদা রহমান

৬

পুরোনো সিনেমা হলের কোর্ট থেকে জাতীয় চ্যাম্পিয়নের মঞ্চে লিকা

৭

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাসের আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি

৮

ছয় মাসের জন্য সুন্দরবনের পথে জেলেবহর, দস্যুমুক্ত হলেও আতঙ্ক কাটেনি।

৯

এরশাদ শিকদারের ভয়াল দিনের পুনরাবৃত্তি খুলনায়, ফের ব্যবসা গুটিয়ে নওয়াপাড়ামুখী হওয়ার শঙ্কা

১০

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, মাঠে ১৫ সদস্যের দল

১১

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে ৩৫০ জনের বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

১২

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে গাবুরায় জেলে-বাওয়ালিদের মানববন্ধন

১৩

কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা

১৪

খুলনায় তারেক রহমানের আগমন ঘিরে কেসিসি প্রশাসকের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ

১৫

খুলনায় হাসপাতালের সামনে নো-পার্কিং অভিযান, প্রশ্ন – পার্কিং করবে কোথায়?

১৬

বাঘারপাড়া বাসস্ট্যান্ডে ইজিবাইকের টোল আদায় নিয়ে প্রশ্ন, লেনদেনের বিরোধে মারামারির অভিযোগ

১৭

মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশ ধ্বংস: না খেয়ে মরছে মানুষ, দায়ী জুলাই

১৮

নবীনগরে ভাতুড়িয়া–সিনামাছি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

১৯

রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

২০