শিক্ষাক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেওয়া দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ অর্জনে ধারাবাহিক সাফল্য দেখিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। ইউজিসি প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের মোট ১৬ জন শিক্ষার্থী সর্বোচ্চ সিজিপিএ অর্জনের মাধ্যমে এ গৌরব অর্জন করেছেন।
ইউজিসির প্রকাশিত তালিকায় ২০১৯ সালের জন্য যবিপ্রবির ৬ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন। তারা হলেন— ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অমিত কুমার মণ্ডল (CGPA ৩.৯০), ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সোবনিল বিশ্বাস (CGPA ৩.৯৭), নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের মোছা. হোসনেয়ারা আক্তার (CGPA ৩.৮৫), রসায়ন বিভাগের মো. ইসমাইল (CGPA ৩.৮২), ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের মো. রায়হান চৌধুরী (CGPA ৩.৬৯) এবং ইংরেজি বিভাগের মো. আতিকুর রহমান (CGPA ৩.৬১)।
২০২০ সালের জন্য স্বর্ণপদক পেয়েছেন ৭ জন শিক্ষার্থী। তারা হলেন— কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রমজান আলী (CGPA ৩.৬৮), এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের মোছা. শামীমা আক্তার (CGPA ৩.৮১), ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের রুবাব শারমীন মুন (CGPA ৩.৮৯), ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের তাওহীদ সারোয়ার (CGPA ৩.৬৩), রসায়ন বিভাগের শোজনী খাতুন (CGPA ৩.৮৭), ইংরেজি বিভাগের মুক্তা দাস (CGPA ৩.৬০) এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের জারিন খান মুন (CGPA ৩.৯০)।
এছাড়া ২০২১ সালের জন্য স্থান পেয়েছেন ৩ জন শিক্ষার্থী— পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সিমন্তা রায় (CGPA ৩.৭৬), অ্যাগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের মো. শারমিন আক্তার (CGPA ৩.৮৫) এবং ফার্মেসি বিভাগের স্বরূপা বিশ্বাস (CGPA ৩.৯১)।
যবিপ্রবির শিক্ষার্থীদের ধারাবাহিক এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান, একাডেমিক পরিবেশ এবং শিক্ষার্থীদের মেধার উৎকর্ষের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, এসব শিক্ষার্থীদের অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিরাট অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।