মো: রেদোয়ান তাজওয়ার, নোবিপ্রবি প্রতিনিধি
৬ অক্টোবর ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

Scholarly Index-এর র‍্যাংকিংয়ে বিশ্বমঞ্চে নোবিপ্রবির সহকারী অধ্যাপক আতিকুজ্জামান

২০২১–২০২৫ সময়কালের গবেষণা-প্রভাবের ভিত্তিতে ‘Scholarly Index’-এর Top1000 Scholar Ranking-এ একাধিক ক্ষেত্রে বিশ্বমঞ্চে অনন্য স্বীকৃতি অর্জন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের সহকারী অধ্যাপক মোঃ আতিকুজ্জামান।

আন্তর্জাতিক এই র‍্যাংকিংয়ে ‘Library and Information Science’ বিষয়ে তিনি বিশ্বে ৯ম এবং বাংলাদেশে ১ম স্থান অর্জন করেছেন। একই সঙ্গে ‘Library Science and Information Literacy’ ক্যাটাগরিতে বিশ্বে ৮মে ও বাংলাদেশে ১ম এবং ‘Academic Integrity and Plagiarism’ বিষয়ে বিশ্বে ১০৪তম ও বাংলাদেশে ১ম স্থান অধিকার করেন তিনি।

Scholarly Index-এর ২০২৬ সংস্করণে বিশ্বের প্রায় ২৩ লাখ গবেষকের মধ্য থেকে ২০২১–২০২৫ সময়কালের ‘Recent Influence’ মূল্যায়নের ভিত্তিতে এই স্থান নির্ধারণ করা হয়। এটি কোনো গবেষকের কেবল সংখ্যাভিত্তিক প্রকাশনা নয়, বরং সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সাম্প্রতিক গবেষণা-প্রভাবের গভীরতা সূচিত করে।

এই অর্জন প্রসঙ্গে মোঃ আতিকুজ্জামান বলেন, “এই স্বীকৃতি আনন্দের ও গর্বের, তবে একই সাথে দায়িত্বও বাড়িয়ে দেয়। গবেষণার আসল লক্ষ্য কেবল র‍্যাংকিং নয়; বরং জ্ঞান সৃষ্টি ও দেশের উপকারে আসা।” তিনি বাংলাদেশি গবেষকদের জন্য মানসম্মত গবেষণা ও আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির ওপর তাগিদ দেন। নোবিপ্রবি সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এই অর্জন আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০