কালান্তর নিউজ ডেস্ক
৩০ মার্চ ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যেভাবে চাঁদ দেখা হয়, ঘোষণা করা হয় ঈদের তারিখ

পবিত্র শাওয়াল মাসের চাঁদ যদি আজ দেখা যায়, তাহলে আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবেI

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। সেই বৈঠক থেকেই ঈদ কবে হবে, তা জানা যাবে।

যদি আজ চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

অবশ্য রেওয়াজ অনুযায়ী, সৌদি আরবে যেদিন ঈদ উদ্‌যাপিত হয়, তার পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। সৌদি আরবে আজ ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। সেই হিসাবে আগামীকাল বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হতে পারে বলে অনেকেই মনে করছেন।

যদিও পুরো বিষয় নিশ্চিত হওয়ার জন্য দেশবাসীকে আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পবিত্র ঈদের তারিখ নির্ধারণের পাশাপাশি হিজরি মাস গণনা করার জন্যও চাঁদ দেখা হয়, যা জাতীয় চাঁদ দেখা কমিটিতে সিদ্ধান্ত হয়। কিছু নিয়ম মেনে এই চাঁদ দেখা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগ) মোহাম্মদ হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, বর্তমানে জাতীয় চাঁদ দেখা কমিটি ২০ সদস্যের। এ কমিটির সভাপতি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা। সহসভাপতি ধর্ম মন্ত্রণালয়ের সচিব। আর সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। অন্যরা সবাই সদস্য।

জানা গেছে, এই কমিটির সদস্য হিসেবে আছেন প্রধান তথ্য কর্মকর্তা, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা), মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্ম সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ওয়াক্‌ফ প্রশাসক, ঢাকার জেলা প্রশাসক, ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগ), ঢাকার কুড়িলের শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের অধ্যক্ষ মুফতি মিজানুর রহমান সাঈদ, যাত্রাবাড়ীর জামেয়া মাহমুদিয়ার প্রধান মুফতি রেজাউল কারীম আবরার, চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ ফারুক, পটুয়াখালীর দশমিনার আদমপুরা ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন ও ঢাকার মোহাম্মদপুরের জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার উপাধ্যক্ষ আবদুল গাফফার।

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে, পবিত্র রমজান, পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল আজহা, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-সহ অন্য যেসব ইসলামিক উৎসব-অনুষ্ঠানের সঠিক তারিখ নির্ধারণ করার জন্য চাঁদ দেখার প্রয়োজন হয়, সেসব উৎসব-অনুষ্ঠানের পূর্ববর্তী চান্দ্র মাসের ২৯ তারিখে এই কমিটির সভা আহ্বান করা হয়।

একই বিষয়ে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটি আছে। একই দিনে জেলা কমিটি তাদের জেলায় চাঁদ দেখা গেল কি না, সে তথ্য জাতীয় কমিটির কাছে পাঠায়।

ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, একটি অ্যাপে জেলা কমিটি তথ্য পাঠাবে। জাতীয় কমিটিতে সেগুলো পর্যালোচনা করা হয়।

থিওডোলাইট মেশিনের মাধ্যমেও চাঁদ দেখার ব্যবস্থা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সহায়তায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছাদে থিওডোলাইট মেশিন স্থাপন করেন। সব তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি একটি কার্যপত্র তৈরি করে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, যাতে পবিত্র ঈদের তারিখের ঘোষণাও থাকে।

আর যখন এই ঘোষণা দেওয়া হয়, তখন তা সঙ্গে সঙ্গে গণমাধ্যমে প্রচারিত হতে থাকে। এ প্রক্রিয়ায় আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০