মুহিবুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে নারীকে ধর্ষণচেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ, এলাকা জুড়ে তোলপাড়

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক গৃহবধূকে (২৫) ধর্ষণচেষ্টা ও দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগে প্রতিবেশী শাহাদত হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, নাগেশ্বরী পৌরসভার দক্ষিণ মধুর হাইল্যা এলাকার ওই নারীকে প্রতিবেশী শাহাদত হোসেন দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ক্রমাগত হয়রানির শিকার হয়ে ভুক্তভোগী বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা অভিযুক্ত শাহাদতকে একাধিকবার সতর্ক করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী নারীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত শাহাদত বাঁশঝাড় দিয়ে ঘরে প্রবেশ করেন। ওই সময় গৃহবধূ রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শাহাদত পেছন থেকে তাকে জড়িয়ে ধরে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যান।

ঘটনাটির সুরাহার লক্ষ্যে গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় মসজিদের প্রতিনিধিদের উদ্যোগে বিচার বৈঠক আহ্বান করা হয়। তবে অভিযুক্ত শাহাদত বৈঠকে উপস্থিত হতে অস্বীকৃতি জানান। এলাকাবাসীর দাবি, শাহাদতের বিরুদ্ধে এর আগেও একাধিক আপত্তিকর আচরণের অভিযোগ রয়েছে। বারবার শালিস অমান্য করায় ক্ষুব্ধ এলাকাবাসীর পরামর্শে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০