নিজস্ব প্রতিবেদক, কালান্তর নিউজ
৭ নভেম্বর ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আ.লীগের সাথে আঁতাত: মাদক সম্রাট স্বপন মাহমুদ ও বোন পারভীন ইসলামের সিন্ডিকেটে জিম্মি চাঁদপুরের ৪ নং শাহ মাহমুদপুর!

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও চাঁদপুরের ৪ নং শাহ মাহমুদপুর ইউনিয়ন এবং হাজীগঞ্জ এলাকায় থেমে নেই অপরাধের সাম্রাজ্য। দল বদল আর ক্ষমতার খোলস পাল্টে বহাল তবিয়তে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এক সময়ের ত্রাস, চাঁদপুরের ৪ নং শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী স্বপন মাহমুদ এবং তাঁর বোন, জেলা আওয়ামী লীগের সদস্য ও মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন ইসলাম।

সাধারণ নেতাকর্মীরা যখন মামলার খড়গে কোণঠাসা, তখন এই ভাই-বোনের সিন্ডিকেট কীভাবে দলীয় মনোনয়ন পাওয়ার দুঃসাহস দেখাচ্ছে—তা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন উঠেছে সর্বমহলে।

অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর ও লোমহর্ষক সব তথ্য। এলাকার মানুষের অভিযোগ, স্বপন মাহমুদ শুধু ক্ষমতার লোভীই নন, তাঁর বিরুদ্ধে রয়েছে সুনির্দিষ্ট মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ।

সম্প্রতি চাঁদপুরের ৪ নং শাহ মাহমুদপুর ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেওয়া এবং স্বপন মাহমুদের সন্ত্রাসী বাহিনীর নৃশংস হামলার কারণে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয়দের পরিষ্কার দাবি, স্বপন মাহমুদের গোপন আড্ডাখানা ও খামারে তল্লাশি চালালেই মিলবে মাদকের পাহাড়। অথচ এত বড় অপরাধ ও অপকর্মের পরও কী করে এই ব্যক্তি আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য মাঠে লবিং চালিয়ে যাচ্ছেন, সেটাই এখন সবচেয়ে বড় রহস্য!

এদিকে এই সিন্ডিকেটের অন্যপ্রান্তে রয়েছে তাঁর বড় বোন, হাজীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন ইসলাম। বড় বোন দলের শীর্ষ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করছেন, আর ছোট ভাই স্বপন মাহমুদ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে নিজের বলয় তৈরি করে ইউনিয়নটিকে গিলে খাওয়ার পাঁয়তারা চালাচ্ছেন।

ভাই-বোনের এই দ্বিমুখী ও সুবিধাবাদী চক্রের কারণে চাঁদপুরের ৪ নং শাহ মাহমুদপুর ইউনিয়ন ও হাজীগঞ্জ এলাকার সাধারণ মানুষ আজ চরম জিম্মি ও আতঙ্কিত।

গোয়েন্দা সংস্থা এনএসআই (NSI) ও ডিএসআই (DSI)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ মহলের জরুরি দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী সাফ জানিয়ে দিয়েছেন—কোনোভাবেই এই মাদক কারবারি ও দুর্নীতিবাজ সিন্ডিকেটকে যেন কোনো দলীয় মনোনয়ন বা ছাড় দেওয়া না হয়।

চাঁদপুরের ৪ নং শাহ মাহমুদপুর ইউনিয়নের শান্তিকামী জনগণ আজ এই ভাই-বোনের কালো থাবা ও সন্ত্রাসের রাজত্ব থেকে চিরতরে মুক্তি ও রক্ষা পেতে চায়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন আর্যবীর, আমিরাতকে হারিয়ে সেমিতে ভারত

১

বিশ্বজুড়ে জল্পনা, কে হচ্ছেন নতুন জেমস বন্ড?

২

বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই কারি

৩

হেমন্তে রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া; কমতে পারে তাপমাত্রা

৪

ঈশ্বরগঞ্জে নগদের ডিএসআরের ওপর হামলা, ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ; ভেঙেছে হাত

৫

দুঃসময়ে রাজপথে অগ্রভাগে ছাত্রদল, সুসময়ে অবহেলা- মূল্যায়ন ও অধিকার চান নেতাকর্মীরা

৬

গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও সম্পূর্ণ নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

৭

বিচারে স্থবিরতার কারণেই পরাজিত শক্তির আস্ফালন: পীর সাহেব চরমোনাই

৮

নিজেদের ধারণ করা ভিডিওতেই ফাঁস ৮ জনের অপরাধ, ফরিদপুরে সবার আমৃত্যু কারাদণ্ড

৯

নবীনগরের যানজট কমাতে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

১০

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, রাতেই গ্রেপ্তার অভিযুক্ত ইমন

১১

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

১২

আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

১৩

মাকাতান: আফ্রিকার ঐতিহ্যবাহী ফল, খাদ্য ও প্রসাধনী শিল্পের সম্ভাবনাময় সম্পদ

১৪

মাইলস্টোন ট্র্যাজেডি: এক বছর পরও প্রশ্ন, নায়ক নাকি ভুলের শিকার পাইলট তৌকির?

১৫

লোহাগড়ায় বাড়ির ছাদ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

১৬

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ জনের কোটা

১৭

১৬ ইউনিয়নে নতুন জনপ্রতিনিধির অপেক্ষায় মিরসরাই

১৮

বড়তাকিয়া বাজারে শীতকালীন সবজির সমারোহ, নাগালে নিত্যপণ্যের দাম

১৯

COP31-এ বাংলাদেশের প্রতিনিধি সাতকানিয়ার তহীদুল ইসলাম মাছুম

২০