কালান্তর নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

COP31-এ বাংলাদেশের প্রতিনিধি সাতকানিয়ার তহীদুল ইসলাম মাছুম

COP31-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাতকানিয়া তহীদুল ইসলাম মাছুম

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (COP31)-এ বাংলাদেশের সরকারি প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নিতে যাচ্ছেন সাতকানিয়ার তরুণ পরিবেশ ও জলবায়ু সংগঠক মোঃ তহীদুল ইসলাম মাছুম।

তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে সরকারি প্রতিনিধিদলের একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে এবারের COP31 সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, পরিবেশবিজ্ঞানী, গবেষক, উন্নয়নকর্মী ও তরুণ জলবায়ু নেতারা অংশ নেবেন।

তহীদুল ইসলাম মাছুম বর্তমানে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও প্রযুক্তিগত উদ্ভাবনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশন (CERTI)-এর মেম্বার সেক্রেটারি হিসেবে কাজ করছেন। তিনি গ্লোবাল ইয়ুথ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতাও।

দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, তরুণ নেতৃত্ব ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করছেন তিনি। তাঁর এবারের সম্মেলনে অংশগ্রহণের অন্যতম লক্ষ্য পার্বত্য চট্টগ্রামের জলবায়ু ও পরিবেশগত সংকটগুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা।

বিশেষ করে পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সুপেয় পানির সংকট, ঝরনা ও প্রাকৃতিক পানির উৎস শুকিয়ে যাওয়া, ভূমিধস, আকস্মিক বন্যা, বন ও জীববৈচিত্র্যের ক্ষতি এবং পাহাড়ি জনগোষ্ঠীর জীবিকা ও জলবায়ু অভিযোজনের বিষয়গুলো সম্মেলনে গুরুত্বের সঙ্গে তুলে ধরার পরিকল্পনা রয়েছে তাঁর।

এ ছাড়া জলবায়ু ন্যায়বিচার, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার, অভিযোজন অর্থায়ন এবং জলবায়ু মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ নিয়েও আন্তর্জাতিক নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, COP31-এ তাঁর অংশগ্রহণের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের পরিবেশগত সংকট, স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জগুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বৈশ্বিক জলবায়ু আলোচনায় দেশের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষের বাস্তবতা ও প্রত্যাশা তুলে ধরতেও তাঁর এ অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন আর্যবীর, আমিরাতকে হারিয়ে সেমিতে ভারত

১

বিশ্বজুড়ে জল্পনা, কে হচ্ছেন নতুন জেমস বন্ড?

২

বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই কারি

৩

হেমন্তে রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া; কমতে পারে তাপমাত্রা

৪

ঈশ্বরগঞ্জে নগদের ডিএসআরের ওপর হামলা, ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ; ভেঙেছে হাত

৫

দুঃসময়ে রাজপথে অগ্রভাগে ছাত্রদল, সুসময়ে অবহেলা- মূল্যায়ন ও অধিকার চান নেতাকর্মীরা

৬

গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও সম্পূর্ণ নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

৭

বিচারে স্থবিরতার কারণেই পরাজিত শক্তির আস্ফালন: পীর সাহেব চরমোনাই

৮

নিজেদের ধারণ করা ভিডিওতেই ফাঁস ৮ জনের অপরাধ, ফরিদপুরে সবার আমৃত্যু কারাদণ্ড

৯

নবীনগরের যানজট কমাতে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

১০

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, রাতেই গ্রেপ্তার অভিযুক্ত ইমন

১১

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

১২

আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

১৩

মাকাতান: আফ্রিকার ঐতিহ্যবাহী ফল, খাদ্য ও প্রসাধনী শিল্পের সম্ভাবনাময় সম্পদ

১৪

মাইলস্টোন ট্র্যাজেডি: এক বছর পরও প্রশ্ন, নায়ক নাকি ভুলের শিকার পাইলট তৌকির?

১৫

লোহাগড়ায় বাড়ির ছাদ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

১৬

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ জনের কোটা

১৭

১৬ ইউনিয়নে নতুন জনপ্রতিনিধির অপেক্ষায় মিরসরাই

১৮

বড়তাকিয়া বাজারে শীতকালীন সবজির সমারোহ, নাগালে নিত্যপণ্যের দাম

১৯

COP31-এ বাংলাদেশের প্রতিনিধি সাতকানিয়ার তহীদুল ইসলাম মাছুম

২০