কালান্তর নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার ধুমঘাট হাজি চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ে পুবালী ব্যাংক পিএলসি বারইয়ারহাট শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরের ছাপা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক পিএলসি বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ফারুক হুসাইন মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের করেরহাট উপশাখার ব্যবস্থাপক আহমদুল্লাহ ও জোরারগঞ্জ উপশাখার ব্যবস্থাপক আজিজুল হক। এ ছাড়া ব্যাংকের কর্মকর্তা রাজীব দে, হিমেল দাশ ও শাকিল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা এবং আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া জরুরি। স্কুল ব্যাংকিং শিক্ষার্থীদের মধ্যে এই অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে তারা ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তার ভিত্তি তৈরি করতে পারবে।

এ সময় শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তা, ব্যাংক হিসাব পরিচালনার নিয়ম ও আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি পুবালী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া, সুযোগ-সুবিধা ও বিভিন্ন দিক তুলে ধরেন ব্যাংক কর্মকর্তারা। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।

আলোচনা শেষে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন আর্যবীর, আমিরাতকে হারিয়ে সেমিতে ভারত

১

বিশ্বজুড়ে জল্পনা, কে হচ্ছেন নতুন জেমস বন্ড?

২

বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই কারি

৩

হেমন্তে রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া; কমতে পারে তাপমাত্রা

৪

ঈশ্বরগঞ্জে নগদের ডিএসআরের ওপর হামলা, ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ; ভেঙেছে হাত

৫

দুঃসময়ে রাজপথে অগ্রভাগে ছাত্রদল, সুসময়ে অবহেলা- মূল্যায়ন ও অধিকার চান নেতাকর্মীরা

৬

গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও সম্পূর্ণ নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

৭

বিচারে স্থবিরতার কারণেই পরাজিত শক্তির আস্ফালন: পীর সাহেব চরমোনাই

৮

নিজেদের ধারণ করা ভিডিওতেই ফাঁস ৮ জনের অপরাধ, ফরিদপুরে সবার আমৃত্যু কারাদণ্ড

৯

নবীনগরের যানজট কমাতে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

১০

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, রাতেই গ্রেপ্তার অভিযুক্ত ইমন

১১

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

১২

আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

১৩

মাকাতান: আফ্রিকার ঐতিহ্যবাহী ফল, খাদ্য ও প্রসাধনী শিল্পের সম্ভাবনাময় সম্পদ

১৪

মাইলস্টোন ট্র্যাজেডি: এক বছর পরও প্রশ্ন, নায়ক নাকি ভুলের শিকার পাইলট তৌকির?

১৫

লোহাগড়ায় বাড়ির ছাদ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

১৬

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ জনের কোটা

১৭

১৬ ইউনিয়নে নতুন জনপ্রতিনিধির অপেক্ষায় মিরসরাই

১৮

বড়তাকিয়া বাজারে শীতকালীন সবজির সমারোহ, নাগালে নিত্যপণ্যের দাম

১৯

COP31-এ বাংলাদেশের প্রতিনিধি সাতকানিয়ার তহীদুল ইসলাম মাছুম

২০