ফিরে পেয়ে মায়ের মুখের মিষ্টি বাংলা ভাষা,
জাতি গেয়েছিল সেদিন বিজয়ের জয়গান।
ভাষাশহিদদের প্রতি জানাই গভীর সালাম,
তাঁদের আত্মত্যাগে পেয়েছি বাংলা ভাষার মান।
বাংলা আমার মায়ের ভাষা,
রাষ্ট্রভাষা বাংলা মোদের প্রাণ।
বাংলায় পড়ি, বাংলায় লিখি,
ছড়া-কবিতা, বাংলায় গাই গান।
ভাষাশহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান,
তাঁদের স্মরণে জানাই দোয়া, হৃদয়ভরা সম্মান।
দেশ ও জাতির কাছে আজ আকুল আবেদন,
ভাষাশহিদদের জন্য করি দোয়া,
প্রভু, তাঁদের দিও জান্নাতের স্থান।
বাংলা আমার মায়ের ভাষা,
রাষ্ট্রভাষা বাংলা মোদের প্রাণ।
বাংলায় পড়ি, বাংলায় লিখি,
ছড়া-কবিতা, বাংলায় গাই গান।
ভাষাশহিদদের বুকের তাজা রক্তে
রঞ্জিত হয়েছিল রাজপথ সেদিন,
তাঁদের ত্যাগের মহিমায় আজও
বাংলা ভাষা অমলিন।
সবুজে ঘেরা দেশের বাগানে
ফুটে আছে রঙিন ফুল,
ভাষাশহিদদের আত্মত্যাগে
বাংলা পেয়েছে গৌরবের মুকুট।
বাংলা আমার মায়ের ভাষা,
বাংলা মোদের গর্ব ও প্রাণ।
ভাষাশহিদদের স্মৃতি বুকে
রাখব তাঁদের চির অম্লান।