বিশেষ প্রতিনিধি, কালান্তর নিউজ
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকাশিত হল কাজী সাইমুম এর কবিতা ইসলামের সাহিত্য

জীবনের পথে যখন সবাই যায় দূরে সরে,
নিঃশব্দ রাত নামে যখন বুকের ভেতর জুড়ে,
অভিমান জমে চোখে, অশ্রু নামে গোপনে—
তখন কে থাকে পাশে?
আমার আল্লাহ—শুধু তিনিই।

দুঃখের কথা বলতে গেলে
কেউ হয়তো ব্যস্ত হয়ে যায়,
কেউ হয়তো বিরক্ত হয়,
কেউ হয়তো বলে—“এত ভাবছ কেন?”
কিন্তু আমার রব
আমার না-বলা কথাও শোনেন,
চোখের জলের ভাষাও বোঝেন।

তাঁর কাছে যেতে
কোনো দরজা পেরোতে হয় না,
কোনো অনুমতি লাগে না,
কোনো সিরিয়ালে দাঁড়াতে হয় না—
শুধু দু’হাত তুলে বললেই হয়,
“হে আল্লাহ, আমি তোমার কাছে এসেছি।”

পাহাড়সম গুনাহ নিয়ে
যদি ফিরে আসি তাঁর দুয়ারে,
অনুতাপে ভিজে যায় চোখ—
তবুও তিনি ফিরিয়ে দেন না,
তওবার দরজা খুলে রেখে বলেন—
“ফিরে এসো, আমি তো আছি।”

দুনিয়া যখন চিনবে না আমাকে,
যখন আপন মানুষও হবে পর,
যখন নিজের ছায়াটাও
হয়তো সঙ্গ দেবে না আর—
তখনও আমার রব
থাকবেন আমার একান্ত আপন হয়ে।

তিনি জানেন আমার অতীত,
জানেন আমার আজকের ব্যথা,
জানেন আগামী দিনের গল্প—
আমি যা জানি না,
তাও তিনি জানেন।

কবরের অন্ধকারে,
হাশরের সেই কঠিন দিনে,
দুনিয়া পেরিয়ে আখিরাতের পথে—
আমার একমাত্র ভরসা
তাঁর রহমত, তাঁর দয়া।

তাই আজ থেকে জীবনটাকে
একটু গুছিয়ে নিতে চাই,
গুনাহ থেকে ফিরে এসে
তাঁর ভালোবাসায় বাঁচতে চাই।

নিজেকে আরও ভালো করতে চাই,
হৃদয়টাকে পবিত্র করতে চাই,
সব অভিমান, সব অভিযোগ
তাঁর কাছেই রেখে দিতে চাই।

কারণ—

আল্লাহর মতো আপন কেউ নেই,
আল্লাহর মতো ভালোবাসে কেউ না।
দুনিয়া যদি ছেড়ে যায় একদিন,
আমার রব ছেড়ে যাবেন না।

তাঁর কাছেই শুরু,
তাঁর কাছেই ফিরে যাওয়া—
এই ছোট্ট জীবনের সবচেয়ে বড় সত্য,
আল্লাহর হয়ে বাঁচতে পারলেই
মিলবে হৃদয়ের শান্তি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০