কাউছার আহমেদ, বাঞ্ছারামপুর {ব্রাহ্মণবাড়িয়া} প্রতিনিধি
৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবিতে ‘সংসপ্তক সাহিত্য আড্ডা’র মুক্ত পাঠচক্র অনুষ্ঠিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘সংসপ্তক সাহিত্য আড্ডা’র উদ্যোগে এক চমৎকার মুক্ত পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় এ জ্ঞানগর্ভ আড্ডা অনুষ্ঠিত হয়। গোবিপ্রবি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কাউসার আহমেদের প্রাণবন্ত সঞ্চালনায় পাঠচক্রটি পরিচালিত হয়।

পাঠচক্রের শুরুতেই শান্তির আকাঙ্ক্ষা ও মানুষের অবিরত খোঁজে ছুটে চলা নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন দিগন্ত বিশ্বাস। এরপর ইউরিপিডিসের বিখ্যাত গ্রিক নাটক ‘অ্যালসেস্টিস’ নিয়ে আলোচনা উপস্থাপন করেন শেখ আল-আমিন। আলকেস্টিসের আত্মত্যাগ, রাজা অ্যাডমেটাসের শোক, স্বার্থপরতা এবং বন্ধু হারকিউলিসের মহত্ত্বের গল্প ফুটে উঠে এই আলোচনায়। পরবর্তীতে ‘নারীবাদ ও নারীর ত্যাগ’ শীর্ষক বিষয়ে প্রাসঙ্গিক প্রশ্ন ও বক্তব্য তুলে ধরেন নিঘাত রুদ্রৌ ও শান্ত শাহরিয়ার।

নতুন সদস্য মল্লিকা পাঠ করেন কথাসাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের একটি কবিতা। পাঠচক্রের শেষ অংশে গালিবা আনতারা সোয়ারা আলোচনা করেন মহীয়সী বীরাঙ্গনা ও সাহিত্যিক রমা চৌধুরীকে নিয়ে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর নির্মম নির্যাতন, ঘরবাড়ি ও সন্তান হারানোর শোকে পাথর হয়েও আজীবন স্বাবলম্বী থেকে নিজের লেখা বই খালি পায়ে হেঁটে বিক্রি করার গল্প সবাইকে আবেগপ্লুত করে তোলে।

সংসপ্তক সাহিত্য আড্ডার পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যচর্চা, বিশ্বসাহিত্যের সান্নিধ্য এবং গঠনমূলক চিন্তার বিকাশ ঘটাতেই তাঁদের এই ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০