কালান্তর নিউজ ডেস্ক
২৩ মে ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামিসা হত্যা মামলা: সিআইডি’র ডিএনএ রিপোর্ট হস্তান্তর; রোববারই জমা হতে পারে চার্জশিট

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিশু রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় মামলার তদন্তে বড় অগ্রগতি হয়েছে। সিআইডি (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) আজ শনিবার (২৩ মে) বিকেলে বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের ডিএনএ টেস্টের রিপোর্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।

ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, সব ধরনের আইনি তথ্য-প্রমাণ ও ফরেনসিক রিপোর্ট প্রস্তুত থাকায় আগামীকাল রোববার (২৪ মে) বিজ্ঞ আদালতে এই মামলার চূড়ান্ত চার্জশিট (অভিযোগপত্র) জমা দেওয়া সম্ভব হতে পারে। মাত্র কয়েকদিনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেওয়ার এই উদ্যোগ বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত করবে বলে আশা করা হচ্ছে।

নেশাক্ত অবস্থায় পৈশাচিকতা:

এর আগে গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পরদিন ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গত বুধবার (২০ মে) মামলার প্রধান আসামি সোহেল রানাকে (৩০) আদালতে হাজির করা হলে সে নিজের পৈশাচিক অপরাধের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে ঘাতক সোহেল রানা জানায়, এই বর্বরোচিত ঘটনাটি ঘটানোর আগে সে মারাত্মক মাদক ‘ইয়াবা’ সেবন করেছিল। নেশাগ্রস্ত অবস্থায় সে শিশুটির ওপর এই পাশবিক নির্যাতন চালায়।

ওই দিনই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন এবং পরে আদালত তাকে ও তার স্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সিআইডির ডিএনএ রিপোর্টের ইতিবাচক ফলাফল এবং আসামির নিজস্ব জবানবন্দি আদালতে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা: আসামি সোহেল ও স্ত্রীর পক্ষে লড়তে রাষ্ট্রীয় খরচে ‘স্টেট ডিফেন্স’ আইনজীবী নিয়োগ

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ঈদের কেনাকাটা: ৫০ হাজার টাকার মধ্যে সেরা ৭টি স্মার্টফোন

মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে কমিশন গঠনসহ শায়খ আহমাদুল্লাহর একগুচ্ছ জরুরি প্রস্তাব

হামে প্রতিদিন গড় মৃত্যু ৭ জনের বেশি, ৫০০ ছাড়াল শিশু মৃত্যু

রামিসা হত্যা মামলা: সিআইডি’র ডিএনএ রিপোর্ট হস্তান্তর; রোববারই জমা হতে পারে চার্জশিট

বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার তহবিল

আজ টিভিতে যা দেখবেন: ঢাকা প্রিমিয়ার লিগ ও জার্মান কাপের ফাইনাল

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’: উর্বী

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা; ফেসবুকে ‘প্লিজ সেভ আস’ পোস্ট ভাইরাল

১০

ইতিহাসে প্রথম: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন আলেম মুফতি মুহিববুল্লা হিল বাকী

১১

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

১২

পল্লবীতে শিশু হত্যা: ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন এখন সময়ের দাবি

১৩

ব্যাংক এশিয়ায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি; ‘ট্রেইনি অফিসার’ পদে আবেদনের সুযোগ

১৪

ঈদের ছুটিতে জবি শিক্ষার্থীদের উচ্ছ্বাস; আসন পেতে ১২ ঘণ্টা আগেই ক্যাম্পাসে ভিড়

১৫

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা; ভোক্তার স্বার্থ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস বিইআরসির

১৬

শিশু ধর্ষণের অভিযোগে রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

১৭

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন করতে চায় ইসি: সিইসি এ এম এম নাসির উদ্দিন

১৮

এবার আসছে ‘ফ্যামিলি ট্রি’; মাত্র এক কার্ডেই মিলবে সরকারের সব সুবিধা

১৯

পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর, ‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

২০