কালান্তর নিউজ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় হাসপাতালের সামনে নো-পার্কিং অভিযান, প্রশ্ন – পার্কিং করবে কোথায়?

 

ক্লিনিক খুলে বসে আছে, হাসপাতাল খুলে বসে আছে, কিন্তু পার্কিংয়ের জায়গা নেই। পার্কিংয়ের জায়গা না থাকায় রোগীর গাড়ি তো আসবেই, পার্কিং করতেই হবে। তারা পার্কিং করছে কোথায়? রাস্তার পাশে। আর সিটি কর্পোরেশন থেকে চলছে অভিযান। ধরা খাচ্ছে কে? রোগীর স্বজনরা।

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নো-পার্কিং জোনে অবৈধভাবে পার্কিং করে রাখা যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

কেসিসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় রাস্তার উপর গাড়ি রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ও যানজট সৃষ্টি করায় কেসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে রাখা গাড়িগুলো রেকার দিয়ে সরিয়ে নেওয়া এবং নগদ জরিমানা আদায়ের নির্দেশ প্রদান করেন।

হাসপাতালের সামনের সড়ক যানজটমুক্ত রাখতে এবং রোগী ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কেসিসি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।তবে এ অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও রোগীর স্বজনরা।

তাদের অভিযোগ, খুলনা নগরীর বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক গড়ে উঠেছে কোনো প্রকার পার্কিং ব্যবস্থা ছাড়াই। বিল্ডিং কোড না মেনে হাসপাতালের অনুমোদন দেওয়া হলেও, পার্কিংয়ের দায় চাপানো হচ্ছে রোগীর স্বজনদের ওপর।

একজন ভুক্তভোগী বলেন, “আমার রোগী আইসিইউতে, গাড়ি নিয়ে এসেছি। হাসপাতালের ভেতরে পার্কিং নেই। রাস্তায় না রাখলে রাখব কোথায়? এখন আবার জরিমানা দিতে হচ্ছে।”

সচেতন মহলের দাবি, শুধু রেকার দিয়ে গাড়ি সরানো বা জরিমানা করা সমাধান নয়। হাসপাতাল-ক্লিনিকগুলোকে বাধ্যতামূলক পার্কিং ব্যবস্থা করতে নির্দেশ দিতে হবে। অন্যথায়, বিকল্প পার্কিং জোন নির্ধারণ না করে এ ধরনের অভিযান জনগণের ভোগান্তিই বাড়াবে।

কালান্তর নিউজ / খুলনা

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা

১

খুলনায় তারেক রহমানের আগমন ঘিরে কেসিসি প্রশাসকের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ

২

খুলনায় হাসপাতালের সামনে নো-পার্কিং অভিযান, প্রশ্ন – পার্কিং করবে কোথায়?

৩

বাঘারপাড়া বাসস্ট্যান্ডে ইজিবাইকের টোল আদায় নিয়ে প্রশ্ন, লেনদেনের বিরোধে মারামারির অভিযোগ

৪

মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশ ধ্বংস: না খেয়ে মরছে মানুষ, দায়ী জুলাই

৫

নবীনগরে ভাতুড়িয়া–সিনামাছি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

৬

রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

৭

কে এই ব্রিগেডিয়ার শামীম কামাল? পিতা থেকে জনতার দল পর্যন্ত

৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

৯

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

১০

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

১১

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

১২

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

১৩

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

১৪

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

১৫

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১৬

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১৭

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১৮

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৯

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

২০