কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কবিতা: রক্তে কেনা পতাকা

কবিতা: রক্তে কেনা পতাকা

​লেখিকের নাম: রোজিনা খাতুন

​প্রারম্ভিক কথন: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এদেশের মা-বোনের অসীম ত্যাগ, সম্ভ্রমহানি, স্বজন হারানোর বেদনা এবং একজন দশ বছরের শিশুর চোখে যুদ্ধের বিভীষিকাময় স্মৃতি নিয়ে রচিত আবেগঘন কবিতা— ‘রক্তে কেনা পতাকা’।

​📜 মূল কবিতা

​সত্যি সেদিন আমি খুব অবাক হয়েছি,

যেদিন মায়ের চোখে প্রথম ভয় দেখেছি।

মনের মধ্যে প্রশ্ন জাগে—

সেদিন ভোর হবার আগে—

পাশের ঘরে মা আর বোনের আর্তনাদ,

কেঁদেছে দুজন সারাটা রাত।

আজও কারণ খুঁজে পাইনি,

মা-বোন তার পরে কোনোদিনও হাসেনি।

​চারিদিকে নিস্তব্ধ শুনশান পরিবেশ,

শকুনির পাহারা দেয়ালের ওপাশ।

সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে,

মা আর বোনের ইজ্জতের উপরে।

বোনটা হঠাৎ করেই মরে গেলো,

অমানবিক নির্যাতনে জীবন দিলো।

​বাবা সে কবেই যুদ্ধে গেছে—

জানি না বেঁচে নাকি মরে গেছে!

আবার ভাবছি, বাবা আর ভাই বেঁচে আছে তো?

নাকি গুলির জোয়ারে ছারখার দেহজোড়া?

​পেটের ক্ষুধায় গড়াগড়ি করি,

মা কিচ্ছুটি বলে না, শুধু কাঁদে—

হাঁড়ির মধ্যে শুধু পানি রাঁধে।

মায়ের মুখের কথা কতদিন শুনি না!

কতদিন হয়ে গেলো গল্প বুনি না।

দশ বছর বয়সেও আমি সব বুঝি,

তবুও মন খারাপের কারণ খুঁজি।

​যুদ্ধের শেষে চারিদিকে জয়ের মিছিল,

স্বাধীন হয়েছে বাংলাদেশ।

ভাইয়ের হাতে পতাকা উড়ে,

ফিরে এসেছে আপন নীড়ে।

​মা দুফোঁটা অশ্রু মুছে,

ভাইকে বুকে জড়িয়ে বলে—

“তোর বাবা বুঝি শহীদ হয়েছে?

দুঃখ করি না, জীবনের বিনিময়ে দেশ পেয়েছি—

ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি!

তোদের বাবা বেঁচে থাকবে পতাকা হয়ে,

উড়বে চিরকাল নীলদিগন্তে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ সুন্দরবনের দাবিতে গাবুরায় বনজীবীদের বিক্ষোভ, ৫ দিনের কর্মসূচি ঘোষণা

১

সিটি কর্পোরেশনে ই-রিকশার বৈধতা, লাগবে QR কোড, একজনের একটাই থাকবে – গেজেট প্রকাশ

২

জুমুআর খুতবার সময় নামাজের বৈঠকের মতো বসা কি বাধ্যতামূলক?

৩

বেলকুচিতে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

৪

খুলনার রাজনীতির গিরগিটি – জাতীয় পার্টি থেকে এনসিপি, এনসিপি থেকে বহিষ্কার, শেষ ঠিকানা জনতার দল!

৫

বেগম খালেদা জিয়া: আপসহীন নেতৃত্ব, আত্মমর্যাদা ও স্বতন্ত্র ব্যক্তিত্বের অনন্য প্রতীক-ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ

৬

স্কুলের পোশাকে হাতে আইসক্রিম, ছবির সেই ছোট্ট মেয়েটিই আজ ডা. জোবাইদা রহমান

৭

পুরোনো সিনেমা হলের কোর্ট থেকে জাতীয় চ্যাম্পিয়নের মঞ্চে লিকা

৮

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাসের আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি

৯

ছয় মাসের জন্য সুন্দরবনের পথে জেলেবহর, দস্যুমুক্ত হলেও আতঙ্ক কাটেনি।

১০

এরশাদ শিকদারের ভয়াল দিনের পুনরাবৃত্তি খুলনায়, ফের ব্যবসা গুটিয়ে নওয়াপাড়ামুখী হওয়ার শঙ্কা

১১

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, মাঠে ১৫ সদস্যের দল

১২

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে ৩৫০ জনের বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

১৩

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে গাবুরায় জেলে-বাওয়ালিদের মানববন্ধন

১৪

কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা

১৫

খুলনায় তারেক রহমানের আগমন ঘিরে কেসিসি প্রশাসকের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ

১৬

খুলনায় হাসপাতালের সামনে নো-পার্কিং অভিযান, প্রশ্ন – পার্কিং করবে কোথায়?

১৭

বাঘারপাড়া বাসস্ট্যান্ডে ইজিবাইকের টোল আদায় নিয়ে প্রশ্ন, লেনদেনের বিরোধে মারামারির অভিযোগ

১৮

মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশ ধ্বংস: না খেয়ে মরছে মানুষ, দায়ী জুলাই

১৯

নবীনগরে ভাতুড়িয়া–সিনামাছি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

২০