আব্দুল্লাহ আল মানছুর~~
২৪ মে ২০২৫, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া আদালত ভবনে শেখ হাসিনার নাম, ক্ষুব্ধ আইনজীবীরা

Oplus_131104

ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা ও তার সরকারের। পলাতক হাসিনার পতনের দীর্ঘ ৮ মাস পার হলেও ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল আদালত ভবনের প্রধান ফটকের ফলকে এখনো রয়েছে স্বৈরাচার শেখ হাসিনার নাম। দীর্ঘদিন হলেও আদালত ভবনের ফটকে শেখ হাসিনার নাম থাকায় বিষয়টি স্থানীয় আইনজীবিদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ভবনের ফলকের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেও ক্ষোভ ঝাড়ছেন অনেকে। কেউ কেউ মনে করছেন হাসিনার দোসররা এখনো আদালতে কর্মরত রয়েছে বিধায় এ ধরনের কর্মকান্ড ঘটেছে,না হয় কি ভাবে সম্ভব স্বৈরাচার অবৈধ সরকার পতন হলেও ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল আদালত ভবনের প্রধান ফটকে শেখ হাসিনার নাম লেখা থাকে।

এদিকে চীফ জুডিসিয়াল ভবনের প্রধান ফটকের ফলকে পলাতক শেখ হাসিনার নাম থাকায় জেলা আইনজীবী সমিতির নেতারা ক্ষুব্ধ হয়েছেন। এডভোকেট আব্দুল খালেক রিপোর্ট বাংলাদেশ কে বলেন-দ্রুত পলাতক খুনি হাসিনার নামটি আদালতের ফলক থেকে অপসারণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নেওয়ার জোড় দাবি জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বলেন-২৪ ঘন্টার মধ্যে জেলার চীফ জুডিসিয়াল আদালত ভবন ও সকল সরকারি ভবনের ফলক থেকে স্বৈরাচার সরকারের দোসর,পলাতক শেখ হাসিনার নাম মুছে ফেলতে হবে নতুবা কর্মসূচির মাধ্যমে ফলকের নাম পরিবর্তন করা হবে।

এ বিষয়ে কথা বলতে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল আদালতের প্রশাসনকি কর্মকর্তার জন্য অপেক্ষা করেও দেখা মিলেনি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে দখলদারদের খুঁটির জোর কোথায়? প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

১

নিরাপদ সুন্দরবনের দাবিতে গাবুরায় বনজীবীদের বিক্ষোভ, ৫ দিনের কর্মসূচি ঘোষণা

২

সিটি কর্পোরেশনে ই-রিকশার বৈধতা, লাগবে QR কোড, একজনের একটাই থাকবে – গেজেট প্রকাশ

৩

জুমুআর খুতবার সময় নামাজের বৈঠকের মতো বসা কি বাধ্যতামূলক?

৪

বেলকুচিতে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

৫

খুলনার রাজনীতির গিরগিটি – জাতীয় পার্টি থেকে এনসিপি, এনসিপি থেকে বহিষ্কার, শেষ ঠিকানা জনতার দল!

৬

বেগম খালেদা জিয়া: আপসহীন নেতৃত্ব, আত্মমর্যাদা ও স্বতন্ত্র ব্যক্তিত্বের অনন্য প্রতীক-ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ

৭

স্কুলের পোশাকে হাতে আইসক্রিম, ছবির সেই ছোট্ট মেয়েটিই আজ ডা. জোবাইদা রহমান

৮

পুরোনো সিনেমা হলের কোর্ট থেকে জাতীয় চ্যাম্পিয়নের মঞ্চে লিকা

৯

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাসের আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি

১০

ছয় মাসের জন্য সুন্দরবনের পথে জেলেবহর, দস্যুমুক্ত হলেও আতঙ্ক কাটেনি।

১১

এরশাদ শিকদারের ভয়াল দিনের পুনরাবৃত্তি খুলনায়, ফের ব্যবসা গুটিয়ে নওয়াপাড়ামুখী হওয়ার শঙ্কা

১২

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, মাঠে ১৫ সদস্যের দল

১৩

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে ৩৫০ জনের বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

১৪

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে গাবুরায় জেলে-বাওয়ালিদের মানববন্ধন

১৫

কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা

১৬

খুলনায় তারেক রহমানের আগমন ঘিরে কেসিসি প্রশাসকের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ

১৭

খুলনায় হাসপাতালের সামনে নো-পার্কিং অভিযান, প্রশ্ন – পার্কিং করবে কোথায়?

১৮

বাঘারপাড়া বাসস্ট্যান্ডে ইজিবাইকের টোল আদায় নিয়ে প্রশ্ন, লেনদেনের বিরোধে মারামারির অভিযোগ

১৯

মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশ ধ্বংস: না খেয়ে মরছে মানুষ, দায়ী জুলাই

২০