হবিগঞ্জের চুনারুঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘উলামা পরিষদ চুনারুঘাট’ আয়োজিত সীরাত মাহফিল, জেলা-ব্যাপী হিফজুল কুরআন ও সীরাত কুইজ প্রতিযোগিতা-২০২৬।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার জামিয়া শামসূল উলূম কওমী মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উলামায়ে কেরাম, হাফেজ, ক্বারী, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
হিফজুল কুরআন প্রতিযোগিতা
এর আগে সকাল ৯টায় চুনারুঘাট মডেল মসজিদ সংলগ্ন তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা অ্যান্ড কিন্ডারগার্টেনে জেলা-ব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মাদরাসার হাফেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় নির্বাচিত ১৫ জন বিজয়ী হলেন—
১ম: মো. তাসিব উদ্দীন — তাহফিজুল কুরআন মডেল মাদরাসা, বামৈ, লাখাই। ২য়: মো. আফসর আহমদ ফয়েজ — জামিয়া মাহমুদিয়া মাদরাসা, বানিয়াচং। ৩য়: মো. আহমদুল হাসান — মারকাজুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদরাসা, হবিগঞ্জ। ৪র্থ: মো. তাফাজ্জুল হোসেন তুহিন — নূরুল ফুরকান হাফিজিয়া মাদরাসা, শাইলগাছ। ৫ম: তারিফ হামজা — মারকাজুল উলূম আল ইসলামিয়া মাদরাসা, সুলতান মুহাম্মদপুর, হবিগঞ্জ। ৬ষ্ঠ: মো. মুজাক্কির আহমদ — বায়তুল কুরআন নূরানী হাফিজি মাদরাসা, নির্জাপুর। ৭ম: মো. সাফওয়ান আহমদ — বায়তুল কুরআন নূরানী হাফিজি মাদরাসা, মির্জাপুর। ৮ম: মো. জয়নাল আবেদীন — পাইকুরা নূরুন্নেছা নূরানী হাফিজি মাদরাসা, চুনারুঘাট। ৯ম: ইসমাইল হোসেন রাতুল — কালিশিরী মদীনাতুল উলূম মাদরাসা। ১০ম: মো. আজহারুল হক শিবির — বায়তুল কুরআন নূরানী হাফিজি মাদরাসা, হবিগঞ্জ। ১১তম: মো. সারফিন আহমদ — জামিউল কুরআন মডেল মাদরাসা, হবিগঞ্জ। ১২তম: মো. ইফতেখার আহমদ ফাত্তাহ — জামিয়া মাহমুদিয়া মাদরাসা, বানিয়াচং। ১৩তম: মো. শফিকুর রহমান চৌধুরী — বানিয়াচং দারুসসুন্নাহ হোসাইনিয়া মাদরাসা। ১৪তম: মো. সামি আহমদ চৌধুরী — জামিউল কুরআন মডেল মাদরাসা, লাখাই, হবিগঞ্জ। ১৫তম: মো. ইফাদ আহমদ — জামিউল কুরআন মডেল মাদরাসা, লাখাই, হবিগঞ্জ।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। পরে বিশেষ অতিথি মুফতি ওলিউর রহমান বরুণীর উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সীরাত কুইজ ও সাহিত্য প্রতিযোগিতা
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সীরাত কুইজ প্রতিযোগিতা। রাসুলুল্লাহ ﷺ-এর জীবন, সীরাত, চরিত্র, দাওয়াত ও ইসলামের ইতিহাসভিত্তিক বিভিন্ন প্রশ্নের মাধ্যমে প্রতিযোগীদের জ্ঞান যাচাই করা হয়। বিভিন্ন বয়স ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিনটি গ্রুপে এতে অংশগ্রহণ করেন।
ক-গ্রুপ: প্রবন্ধ
১ম — মো. শফি আহমদ, মারকাজুল ইলম, ঢাকা; রাণীগাঁও। ২য় — মো. ইহসানুল হক, জামিয়া নূরে মদীনা, শায়েস্তাগঞ্জ; চুনারুঘাট। ৩য় — রাজিয়া খানম, মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়, রাণীগাঁও।
খ-গ্রুপ: ছড়া-কবিতা
১ম — বিনতে নূরুল হক, জামিয়া শারইয়্যাহ, ধুলিয়াখাল। ২য় — মাহবুবুর রহমান চৌধুরী, জামিয়া মাহমুদিয়া, হামিদনগর, বাহুবল। ৩য় — কামরুল ইসলাম, জামিয়া ইসলামিয়া আরাবিয়া, গোয়াছপুর।
গ-গ্রুপ: সীরাত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১ম — ফাতিহা নাজনিন তানিশা, জামিয়া কারিমিয়া কিন্ডারগার্টেন, চুনারুঘাট। ২য় — মো. নাবিল আহমদ, জামিয়া মাহমুদিয়া, হামিদনগর, বাহুবল। ৩য় — নুসরাত জাহান ইশা, গ্রিনফেয়ার স্কুল অ্যান্ড কলেজ, শায়েস্তাগঞ্জ।
বিজয়ীদের পাশাপাশি প্রতিযোগিতায় ১৮তম স্থান পর্যন্ত সীরাত গ্রন্থ পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিভিন্ন মাদরাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে আরও ৩০টি বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
সীরাত মাহফিলে আলেমদের বয়ান
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ওলিউর রহমান বরুণী। বিভিন্ন পর্বে বয়ান ও নসিহত পেশ করেন মুফতি মুশাহিদ কাসেমী।
সীরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন দেশের বিশিষ্ট আলেমে দ্বীন, তরজুমানে আহলে সুন্নাহ ও শায়খুত তাফসির আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী। তিনি রাসুলুল্লাহ ﷺ-এর পবিত্র সীরাত, সুন্নাহ ও ইসলামী জীবনব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মাহফুজ আল মানসুর, মাওলানা শাহ শরীফুদ্দীন সুফিয়ান ও মাওলানা উবায়দুর রহমান সিরাজী।
এতে সভাপতিত্ব করেন জামিয়া শামসূল উলূম কওমী মাদরাসা, চুনারুঘাটের সদরে মুহতামিম মাওলানা জহুর আলী। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা উলফত উল্লাহ, মাওলানা ফজলুল হক, মাওলানা শাহ আলাউদ্দিন (শায়খে করিমপুরী), পীরে কামেল শায়েখ আব্দুল মজিদ ও মাওলানা ফজলুর রহমান।
উলামা পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য
আয়োজকরা জানান, উলামা পরিষদ চুনারুঘাটের অন্যতম লক্ষ্য হলো উলামায়ে কেরামের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দ্বীনি শিক্ষা ও ইসলামী মূল্যবোধের প্রসার এবং সমাজে নৈতিক ও ধর্মীয় সচেতনতা সৃষ্টি করা। এ লক্ষ্যেই সীরাত মাহফিল, হিফজুল কুরআন ও সীরাত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৩০ এপ্রিল চুনারুঘাটের একদল তরুণ আলেমের উদ্যোগে ‘উলামা পরিষদ চুনারুঘাট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উপজেলার বয়োজ্যেষ্ঠ আলেম-উলামাদের উপদেষ্টা করে পরিষদটি শূরাভিত্তিকভাবে পরিচালিত হয়ে আসছে।