কালান্তর নিউজ ডেস্ক
৯ অক্টোবর ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতিমূলক সভা

চট্টগ্রামের বোয়ালখালীতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, সদস্য সচিব ও চেয়ারম্যান হামিদুল হক, নুরুন্নবী চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাংবাদিক এসএম মোদাচ্ছের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু আকতার এবং বোয়ালখালী পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন শীল ও সাধারণ সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি।

এ ছাড়া সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বিএনপির স্থানীয় নেতাকর্মী, ফায়ার সার্ভিস ও আনসার-ভিডিপির প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং উপজেলার ৯৭টি পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় দুর্গাপূজা চলাকালে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে শাকপুরা, গোমদণ্ডী ফুলতল, গোমদণ্ডী পৌরসভা সদর ও কানুনগোপাড়াসহ বিভিন্ন এলাকায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।

এ ছাড়া পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় মাদক ও নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার, ইভটিজিং, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বক্তারা বলেন, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি এবং সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে ১১৫ শিক্ষার্থী

১

ফুলতলায় ধান চাষে AWD প্রযুক্তির চমক

২

সীমান্ত সুরক্ষা অক্ষুণ্ন রেখে দুর্গাপূজায় মোতায়েন ১০ হাজার বিজিবি

৩

ভেড়ামারায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

৪

কয়রায় হিন্দু সম্প্রদায়ের বিরোধ মেটালেন জামায়াত নেতা

৫

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

৬

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

৭

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৮

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৯

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

১০

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

১১

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

১২

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

১৩

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

১৪

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১৬

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১৭

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৮

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৯

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

২০