কালান্তর নিউজ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমির সীমানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফুফু ও ভাতিজার মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের পাশাপাশি জায়গা-জমির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০) গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
নিহত দুজন সম্পর্কে ফুফু-ভাতিজা বলে জানা গেছে।
এ ঘটনার পর দড়ানীপাড়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। তবে সংঘর্ষের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটি কর্পোরেশনে ই-রিকশার বৈধতা, লাগবে QR কোড, একজনের একটাই থাকবে – গেজেট প্রকাশ

১

জুমুআর খুতবার সময় নামাজের বৈঠকের মতো বসা কি বাধ্যতামূলক?

২

বেলকুচিতে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

৩

খুলনার রাজনীতির গিরগিটি – জাতীয় পার্টি থেকে এনসিপি, এনসিপি থেকে বহিষ্কার, শেষ ঠিকানা জনতার দল!

৪

বেগম খালেদা জিয়া: আপসহীন নেতৃত্ব, আত্মমর্যাদা ও স্বতন্ত্র ব্যক্তিত্বের অনন্য প্রতীক-ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ

৫

স্কুলের পোশাকে হাতে আইসক্রিম, ছবির সেই ছোট্ট মেয়েটিই আজ ডা. জোবাইদা রহমান

৬

পুরোনো সিনেমা হলের কোর্ট থেকে জাতীয় চ্যাম্পিয়নের মঞ্চে লিকা

৭

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাসের আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি

৮

ছয় মাসের জন্য সুন্দরবনের পথে জেলেবহর, দস্যুমুক্ত হলেও আতঙ্ক কাটেনি।

৯

এরশাদ শিকদারের ভয়াল দিনের পুনরাবৃত্তি খুলনায়, ফের ব্যবসা গুটিয়ে নওয়াপাড়ামুখী হওয়ার শঙ্কা

১০

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, মাঠে ১৫ সদস্যের দল

১১

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে ৩৫০ জনের বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

১২

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে গাবুরায় জেলে-বাওয়ালিদের মানববন্ধন

১৩

কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা

১৪

খুলনায় তারেক রহমানের আগমন ঘিরে কেসিসি প্রশাসকের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ

১৫

খুলনায় হাসপাতালের সামনে নো-পার্কিং অভিযান, প্রশ্ন – পার্কিং করবে কোথায়?

১৬

বাঘারপাড়া বাসস্ট্যান্ডে ইজিবাইকের টোল আদায় নিয়ে প্রশ্ন, লেনদেনের বিরোধে মারামারির অভিযোগ

১৭

মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশ ধ্বংস: না খেয়ে মরছে মানুষ, দায়ী জুলাই

১৮

নবীনগরে ভাতুড়িয়া–সিনামাছি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

১৯

রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

২০