কালান্তর নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬ নং রাঘবদাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে জোর আলোচনায় শরফুদ্দিন আহমেদ রাজা

 

৬ নং রাঘবদাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের আলোচনায় এগিয়ে রয়েছেন শরফুদ্দিন আহমেদ রাজা। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, দুঃসময়ে দলের পাশে থাকা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি পরিচিত মুখ।

২০১৮ সালে দলের কঠিন সময়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে ছিলেন শরফুদ্দিন আহমেদ রাজা। সে সময় চিকিৎসকের পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানানো হয়েছিল এবং মৃত্যুঝুঁকির কথাও বলা হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে তিনি রাজনীতির মাঠ থেকে সরে যাননি। প্রতিকূল পরিস্থিতিতেও দলের নেতাকর্মীদের পাশে থেকে রাজপথে সক্রিয় ছিলেন।

দলের দুঃসময়ে আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন চাপ, বাধা ও প্রতিকূলতার মধ্যেও তিনি সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন—এমনটাই তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রী ও স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য।

শুধু রাজনীতি নয়, এলাকার অসহায়, দরিদ্র ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্যও শরফুদ্দিন আহমেদ রাজা স্থানীয়ভাবে পরিচিত। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে চলা এবং বিপদে মানুষের পাশে থাকার কারণে তাঁর সঙ্গে রয়েছে দীর্ঘদিনের ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক।

দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ, প্রতিকূল সময়ে মাঠে থাকা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততাই এখন তাঁর রাজনৈতিক পরিচয়ের অন্যতম ভিত্তি।

রাঘবদাড় ইউনিয়নের মানুষের মুখে তাই ঘুরে ফিরে উচ্চারিত হচ্ছে একটি নাম—শরফুদ্দিন আহমেদ রাজা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৬ নং রাঘবদাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে জোর আলোচনায় শরফুদ্দিন আহমেদ রাজা

কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশের তদন্ত শুরু

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমকালো উদ্বোধন

জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

কেমন হতে যাচ্ছে আমাদের আগামীর মিরসরাই?

পরিচ্ছন্ন খুলনার স্বপ্নে বাধা ময়লার স্তূপ: দৌলতপুর ৫ নং ওয়ার্ডে ক্ষোভ, প্রশাসকের হস্তক্ষেপ দাবি

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎

পড়াশোনার পাশাপাশি মাশরুম চাষে উদ্যোক্তা টুম্পা

তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই: ব্যারিস্টার অর্ণব

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্রসহ ৩ বনদস্যু গ্রেপ্তার

১১

সরকারি তোলারাম কলেজে প্রথম ‘গণিত অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত; ২০ বিজয়ী পুরস্কৃত

১২

আশকোনায় মিরসরাইয়ের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

১৩

তথ্য জানতে চাওয়ায় মাগুরায় সাংবাদিককে ‘পা কেটে নেওয়ার’ হুমকি, থানায় জিডি

১৪

নভেম্বরে হচ্ছে না ইউপি নির্বাচন: ইসির প্রস্তাবে সচিবদের আপত্তি, ভোট পিছিয়ে জানুয়ারিতে!

১৫

জঙ্গল সলিমপুরে আবারও যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান

১৬

মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার

১৭

অতিরিক্ত দামে গ্যাস কিনে রাষ্ট্রের প্রায় ২০ হাজার কোটি টাকা লোকসান

১৮

জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও ১৭০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৪

১৯

প্রধানমন্ত্রীর খাবারে সাশ্রয়, সফর আয়োজনের কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

২০