কালান্তর নিউজ ডেস্ক
২ নভেম্বর ২০২৬, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে থামছে না সড়ক দুর্ঘটনা, দেড় মাসের ব্যবধানে আবারও প্রাণ গেল বাসের ধাক্কায়

সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. সাগর আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সুন্দরবন লক্ষ্মী সিনেমা হলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের ভেটখালি থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শ্যামনগর থেকে বংশীপুরগামী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা মো. সাগর আলী ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মরহুম সওকাত আলীর বড় ছেলে।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

এদিকে, এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দেড় মাসের ব্যবধানে আবারও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুতে শ্যামনগরের সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার

১

যাচ্ছিস না কেন প্র্যাকটিসে?’ মা জানেন না, মেয়ে কেন ১৮ বছর বয়সে ক্রিকেট ছেড়েছিল

২

মামার আশ্রয়ে থেকে সেই মামার বাড়িই দখলের চেষ্টা, গাছ কাটার অভিযোগ ভাগিনার বিরুদ্ধে

৩

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক; অক্ষত একই পরিবারের তিনজন

৪

শ্যামনগরে থামছে না সড়ক দুর্ঘটনা, দেড় মাসের ব্যবধানে আবারও প্রাণ গেল বাসের ধাক্কায়

৫

ছয়ফুল্লাকান্দিতে ১২০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

৬

হাতীবান্ধার মোকাদ্দেস নগরে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন

৭

বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন

৮

খুলনার বৃহত্তম পুরাতন সাইকেলের হাট শাহপুরে, জমজমাট বৃহস্পতিবার

৯

বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য গবেষণা ও মুক্তবুদ্ধির চর্চা: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

গাড়ি থামিয়ে টাকা দাবির অভিযোগ, মীমাংসায় গিয়ে পুলিশের ধাক্কার শিকার বিএনপি নেতা!

১১

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মিরসরাইয়ে মানববন্ধন

১২

বড়ভিটা ফাজিল মাদ্রাসায় নিয়োগ নিয়ে প্রশ্ন, সরকারি নথিতে পাঁচজনের নাম

১৩

শিববাড়ি মোড় নয়, বিকল্প ভেন্যুতে সমাবেশ চান খুলনাবাসী

১৪

ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে বিতর্ক, বিলুপ্ত চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল কমিটি

১৫

রাজশাহীতে ১৬ বছরের কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার!

১৬

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, ১৭ লাখ টাকার মাদকসহ আটক ২

১৭

মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক

১৮

সবুজ বাংলা উত্তাল কলমেঃ মোহাম্মদ জিয়াউর রহমান

১৯

ঈশ্বরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৬

২০