কালান্তর নিউজ ডেস্ক
২ নভেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মামার আশ্রয়ে থেকে সেই মামার বাড়িই দখলের চেষ্টা, গাছ কাটার অভিযোগ ভাগিনার বিরুদ্ধে

বাগেরহাটের শরণখোলা উপজেলার ৪ নম্বর সাউথখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রায়েন্দা গ্রামে মামার দেওয়া আশ্রয়ে বসবাস করে পরবর্তীতে সেই মামারই বসতভিটার জায়গা দখলের চেষ্টা এবং অনুমতি ছাড়া গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক ভাগিনার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে বোনের ছেলেকে মানবিক বিবেচনায় নিজের বাড়িতে বসবাসের সুযোগ করে দেন সৌদি প্রবাসী এক ব্যক্তি। ভাগিনা তার মায়ের প্রাপ্য জায়গায় বসতবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। পরবর্তীতে সেখানে বিভিন্ন প্রজাতির গাছপালা রোপণসহ বসবাসের পরিধি বাড়তে থাকে।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে ভাগিনা তার মায়ের প্রাপ্য জায়গার সীমানা অতিক্রম করে মামার জায়গার দিকেও বসতভিটার সীমানা সম্প্রসারণের চেষ্টা করেন। এতে জমির মালিকানা ও সীমানা নিয়ে বিরোধের সৃষ্টি হয়।

ভুক্তভোগী মামার দাবি, যাকে একসময় নিজের বাড়িতে আশ্রয় দিয়ে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন, সেই ভাগিনারাই এখন তার বসতভিটা দখলের চেষ্টা করছেন। শুধু তাই নয়, তার জায়গায় থাকা বেশ কয়েকটি গাছও অনুমতি ছাড়া কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সৌদি প্রবাসী ওই ব্যক্তি গণমাধ্যমকর্মীদের জানান, তার অনুমতি ছাড়াই তার জায়গার গাছ কেটে ফেলা হয়েছে। আত্মীয়তার সম্পর্কের কারণে ভাগিনাকে বসবাসের সুযোগ দিয়ে এখন নিজেই সম্পত্তির নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জমির সীমানা নির্ধারণ এবং নিজের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে, পারিবারিক সম্পর্কের মধ্যে সৃষ্টি হওয়া এ বিরোধের সুষ্ঠু সমাধান চান স্থানীয় সচেতন মহল। তাদের মতে, জমির প্রকৃত মালিকানা ও সীমানা যাচাই করে আইনানুগভাবে বিরোধ নিষ্পত্তি করা প্রয়োজন।

তবে এ বিষয়ে অভিযুক্ত ভাগিনাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা-ও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

ভুক্তভোগী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগের সত্যতা যাচাই, জমির সীমানা নির্ধারণ এবং গাছ কাটার ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার

১

যাচ্ছিস না কেন প্র্যাকটিসে?’ মা জানেন না, মেয়ে কেন ১৮ বছর বয়সে ক্রিকেট ছেড়েছিল

২

মামার আশ্রয়ে থেকে সেই মামার বাড়িই দখলের চেষ্টা, গাছ কাটার অভিযোগ ভাগিনার বিরুদ্ধে

৩

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক; অক্ষত একই পরিবারের তিনজন

৪

শ্যামনগরে থামছে না সড়ক দুর্ঘটনা, দেড় মাসের ব্যবধানে আবারও প্রাণ গেল বাসের ধাক্কায়

৫

ছয়ফুল্লাকান্দিতে ১২০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

৬

হাতীবান্ধার মোকাদ্দেস নগরে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন

৭

বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন

৮

খুলনার বৃহত্তম পুরাতন সাইকেলের হাট শাহপুরে, জমজমাট বৃহস্পতিবার

৯

বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য গবেষণা ও মুক্তবুদ্ধির চর্চা: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

গাড়ি থামিয়ে টাকা দাবির অভিযোগ, মীমাংসায় গিয়ে পুলিশের ধাক্কার শিকার বিএনপি নেতা!

১১

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মিরসরাইয়ে মানববন্ধন

১২

বড়ভিটা ফাজিল মাদ্রাসায় নিয়োগ নিয়ে প্রশ্ন, সরকারি নথিতে পাঁচজনের নাম

১৩

শিববাড়ি মোড় নয়, বিকল্প ভেন্যুতে সমাবেশ চান খুলনাবাসী

১৪

ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে বিতর্ক, বিলুপ্ত চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল কমিটি

১৫

রাজশাহীতে ১৬ বছরের কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার!

১৬

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, ১৭ লাখ টাকার মাদকসহ আটক ২

১৭

মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক

১৮

সবুজ বাংলা উত্তাল কলমেঃ মোহাম্মদ জিয়াউর রহমান

১৯

ঈশ্বরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৬

২০