রবিউল ইসলাম খুলনা প্রতিনিধি কালান্তর নিউজ
৩ নভেম্বর ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ মাসের বেতন বকেয়া, ২৬৯ কর্মীকে অব্যাহতি: অভিযোগের মুখে খুলনার সিভিল সার্জন

খুলনায় কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই ২৬৯ জন আউটসোর্সিং কর্মীকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে সিভিল সার্জন কার্যালয়ের বিরুদ্ধে। একই সঙ্গে দীর্ঘ ১৫ মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই কর্মীদের চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে কর্মীদের পরিবারগুলো আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে খুলনার সিভিল সার্জন হিসেবে যোগদান করেন ডা. মো. মনিরুজ্জামান। যোগদানের পর গত ২৬ অক্টোবর জারি করা এক অফিস আদেশের মাধ্যমে সিভিল সার্জন কার্যালয়সহ তাঁর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের অব্যাহতি দেওয়া হয়।

খুলনার কয়েকটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, এ বিষয়ে তাঁদের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। কর্মীদের বেতন পরিশোধের ক্ষেত্রেও মৌখিকভাবে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

ভুক্তভোগীদের দাবি, সরকার তাঁদের বকেয়া বেতন পরিশোধের জন্য অর্থ বরাদ্দ দিলেও এখনো সেই অর্থ তাঁদের হাতে পৌঁছায়নি। দীর্ঘ ১৫ মাসের বেতন বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। আকস্মিক অব্যাহতির ঘটনায় তাঁদের জীবিকা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে, ডা. মো. মনিরুজ্জামানের পূর্ববর্তী কর্মস্থলে দায়িত্ব পালন নিয়েও বিভিন্ন অভিযোগের কথা সামনে এনেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও টেস্ট বাণিজ্যের অভিযোগ উঠেছিল।

এ ছাড়া ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের চিকিৎসাসেবা প্রদানে অস্বীকৃতির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, সে সময় শিক্ষার্থীরা তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

পরবর্তী সময়ে ২০২৬ সালের ২১ জুলাই বরিশালের সিভিল সার্জন হিসেবে যোগদান করলেও ২ আগস্ট তাঁকে ওই পদ থেকে প্রত্যাহার করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা দ্রুত ১৫ মাসের বকেয়া বেতন পরিশোধ, অব্যাহতির আদেশ পুনর্বিবেচনা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

তাঁদের প্রশ্ন, সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও কেন কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে না? কেন কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাঁদের কর্মসংস্থান বন্ধ করে দেওয়া হলো?

এ বিষয়ে খুলনার নবাগত সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামানের বক্তব্য এর জন্য যোগাযোগ করা সম্ভব হয় নি

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আনোয়ার হোসেন বিপুলের সমর্থনে মশাল মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে স্লোগান

১

‘বাজে অ্যাঙ্গেলে ছবি তুলবেন না’—কিশোরীর প্রতিবাদে প্রকাশ পেল সমাজের বিকৃত দৃষ্টিভঙ্গি

২

Holyluck Casino im direkten Vergleich

৩

খুলনায় ১০ মাসে ৭৫ খুন, রূপসায় নদী থেকে উদ্ধার দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

৪

চুলার আগুনের চেয়ে দামের আগুন বেশি! ২৯ দিনে ৪৭৫ টাকা বেড়ে রাজপথে এনসিপি

৫

বেকারত্ব ঘোচাতে ১২০ জনের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিলেন রাসিক প্রশাসক

৬

রাজশাহীতে মশক নিধন ও অ্যাসফাল্ট প্লান্টের কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৭

১৫ মাসের বেতন বকেয়া, ২৬৯ কর্মীকে অব্যাহতি: অভিযোগের মুখে খুলনার সিভিল সার্জন

৮

উজিরপুরে জরুরি রক্তের সংকট, রোগীকে নিজেই রক্ত দিলেন চিকিৎসক

৯

Golisimo: Frischer Wind oder riskantes Experiment?

১০

প্লাস্টিকের কাছে হার মানছে বাঁশের শিল্প, বিলুপ্তির পথে কারিগরদের জীবন

১১

নড়াইলে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার

১২

যাচ্ছিস না কেন প্র্যাকটিসে?’ মা জানেন না, মেয়ে কেন ১৮ বছর বয়সে ক্রিকেট ছেড়েছিল

১৩

মামার আশ্রয়ে থেকে সেই মামার বাড়িই দখলের চেষ্টা, গাছ কাটার অভিযোগ ভাগিনার বিরুদ্ধে

১৪

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক; অক্ষত একই পরিবারের তিনজন

১৫

শ্যামনগরে থামছে না সড়ক দুর্ঘটনা, দেড় মাসের ব্যবধানে আবারও প্রাণ গেল বাসের ধাক্কায়

১৬

ছয়ফুল্লাকান্দিতে ১২০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

১৭

হাতীবান্ধার মোকাদ্দেস নগরে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন

১৮

বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন

১৯

খুলনার বৃহত্তম পুরাতন সাইকেলের হাট শাহপুরে, জমজমাট বৃহস্পতিবার

২০