রবিউল ইসলাম খুলনা প্রতিনিধি কালান্তর নিউজ
৩ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুলার আগুনের চেয়ে দামের আগুন বেশি! ২৯ দিনে ৪৭৫ টাকা বেড়ে রাজপথে এনসিপি

মাত্র ২৯ দিনের ব্যবধানে দুই দফায় এলপিজি গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে খালি সিলিন্ডার হাতে রাজপথে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতাকর্মীরা গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে দলের অস্থায়ী কার্যালয়ের নিচে ব্যতিক্রমী এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আকরাম হোসাইন এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তবে নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার অভিযোগও রয়েছে ভোক্তাদের। গত মাসে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারিত মূল্যের ১২ কেজি সিলিন্ডার রাজধানীর বিভিন্ন এলাকায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এনসিপির অভিযোগ, সুবিধা পাচ্ছে সিন্ডিকেট
সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে।

এটা রাতের সরকার। শেখ হাসিনার সময় যেমন রাতের বেলায় দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হতো, এখন তারেক রহমানও সেই পথ অনুসরণ করে রাতের বেলায় গ্যাসের দাম বাড়াচ্ছেন।

তিনি আরও বলেন, ‘এটা তারেক রহমানের সরকার নয়, এটা সিন্ডিকেটের সরকার। কয়েকটি কোম্পানিকে সুবিধা দিতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে।’

দেশের জনগণকে সিলিন্ডার হাতে রাজপথে নেমে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে বিইআরসির সামনে খালি সিলিন্ডার, হাঁড়ি-পাতিল ও কলস নিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এনসিপির অভিযোগ, গত ২৯ অক্টোবর বিইআরসির গণশুনানিতে টেকনিক্যাল কমিটি ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৯৭৬ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব অনুসরণ না করে কমিশন ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে।

অর্থাৎ মাত্র ২৯ দিনের ব্যবধানে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে মোট ৪৭৫ টাকা।
এদিকে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে।

সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দামও ৭৭৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিইআরসির ব্যাখ্যা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের মূল্যবৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন সমন্বয়ের কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্তে আমদানিকারকদের চার্জ ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ টাকা ৭৬ পয়সা, ডিলারদের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে।

তবে নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার অভিযোগও রয়েছে ভোক্তাদের। গত মাসে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারিত মূল্যের ১২ কেজি সিলিন্ডার রাজধানীর বিভিন্ন এলাকায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এনসিপির অভিযোগ, সুবিধা পাচ্ছে সিন্ডিকেট
সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে।

এটা রাতের সরকার। শেখ হাসিনার সময় যেমন রাতের বেলায় দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হতো, এখন তারেক রহমানও সেই পথ অনুসরণ করে রাতের বেলায় গ্যাসের দাম বাড়াচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘এটা তারেক রহমানের সরকার নয়, এটা সিন্ডিকেটের সরকার। কয়েকটি কোম্পানিকে সুবিধা দিতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে।’
দেশের জনগণকে সিলিন্ডার হাতে রাজপথে নেমে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে বিইআরসির সামনে খালি সিলিন্ডার, হাঁড়ি-পাতিল ও কলস নিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এনসিপির অভিযোগ, গত ২৯ অক্টোবর বিইআরসির গণশুনানিতে টেকনিক্যাল কমিটি ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৯৭৬ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব অনুসরণ না করে কমিশন ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আনোয়ার হোসেন বিপুলের সমর্থনে মশাল মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে স্লোগান

১

‘বাজে অ্যাঙ্গেলে ছবি তুলবেন না’—কিশোরীর প্রতিবাদে প্রকাশ পেল সমাজের বিকৃত দৃষ্টিভঙ্গি

২

Holyluck Casino im direkten Vergleich

৩

খুলনায় ১০ মাসে ৭৫ খুন, রূপসায় নদী থেকে উদ্ধার দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

৪

চুলার আগুনের চেয়ে দামের আগুন বেশি! ২৯ দিনে ৪৭৫ টাকা বেড়ে রাজপথে এনসিপি

৫

বেকারত্ব ঘোচাতে ১২০ জনের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিলেন রাসিক প্রশাসক

৬

রাজশাহীতে মশক নিধন ও অ্যাসফাল্ট প্লান্টের কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৭

১৫ মাসের বেতন বকেয়া, ২৬৯ কর্মীকে অব্যাহতি: অভিযোগের মুখে খুলনার সিভিল সার্জন

৮

উজিরপুরে জরুরি রক্তের সংকট, রোগীকে নিজেই রক্ত দিলেন চিকিৎসক

৯

Golisimo: Frischer Wind oder riskantes Experiment?

১০

প্লাস্টিকের কাছে হার মানছে বাঁশের শিল্প, বিলুপ্তির পথে কারিগরদের জীবন

১১

নড়াইলে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার

১২

যাচ্ছিস না কেন প্র্যাকটিসে?’ মা জানেন না, মেয়ে কেন ১৮ বছর বয়সে ক্রিকেট ছেড়েছিল

১৩

মামার আশ্রয়ে থেকে সেই মামার বাড়িই দখলের চেষ্টা, গাছ কাটার অভিযোগ ভাগিনার বিরুদ্ধে

১৪

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক; অক্ষত একই পরিবারের তিনজন

১৫

শ্যামনগরে থামছে না সড়ক দুর্ঘটনা, দেড় মাসের ব্যবধানে আবারও প্রাণ গেল বাসের ধাক্কায়

১৬

ছয়ফুল্লাকান্দিতে ১২০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

১৭

হাতীবান্ধার মোকাদ্দেস নগরে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন

১৮

বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন

১৯

খুলনার বৃহত্তম পুরাতন সাইকেলের হাট শাহপুরে, জমজমাট বৃহস্পতিবার

২০