কালান্তর নিউজ ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে শিল্পায়নের পথে নতুন অগ্রগতি জমি পেল ৫ প্রতিষ্ঠান

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বরাদ্দ পাওয়া পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল হস্তান্তর সনদ দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এর ফলে প্রতিষ্ঠানগুলোর কারখানা নির্মাণ ও উৎপাদন শুরুর প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় অর্থনৈতিক অঞ্চলের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে জমির দখল হস্তান্তর সনদ (ল্যান্ড হ্যান্ডওভার সার্টিফিকেট) তুলে দেওয়া হয়।

সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো র‍্যানকন লুব্রিকেন্টস লিমিটেড, হামকো করপোরেশন লিমিটেড, অপটিমাপ্লাস্ট লিমিটেড, সেভয় ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গোল্ডেন ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বেজা সূত্রে জানা গেছে, সনদ হস্তান্তরের আগে গত ১৬ ও ১৭ অক্টোবর সংস্থাটির এস্টেট ও প্ল্যানিং শাখার কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে প্রতিষ্ঠানগুলোর বরাদ্দ করা জমির সীমানা বুঝিয়ে দেন। রোববারের অনুষ্ঠানে উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে সনদে স্বাক্ষর ও বিনিময়ের মধ্য দিয়ে জমি হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

র‍্যানকন লুব্রিকেন্টস লিমিটেডের পক্ষে প্রকল্প সমন্বয়ক ও ব্যবস্থাপক আল আমিন তালুকদার, হামকো করপোরেশন লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা এবং অপটিমাপ্লাস্ট লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জি এম একরামুল হক সনদ গ্রহণ করেন। এ তিন প্রতিষ্ঠানের সনদে বেজার পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (এস্টেট) মোহাম্মদ জাকারিয়া মিঠু।

অন্যদিকে, সেভয় ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে মহাব্যবস্থাপক নিজামউদ্দিন মাহাদী হাসান এবং গোল্ডেন ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে পরিচালক এম ডি রাকিবুল মতিন সনদ গ্রহণ করেন। এ দুটি সনদে বেজার পক্ষে স্বাক্ষর করেন উপপরিচালক (ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট-৫) রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তাঁদের ভাষ্য, অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো ও বিনিয়োগবান্ধব পরিবেশ দ্রুত কারখানা স্থাপন এবং উৎপাদনে যেতে উৎসাহ জোগাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত সচিব ও বেজার শিল্পাঞ্চল উইংয়ের সদস্য সালেহ আহমদ।

তিনি বলেন, সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনীতি এগিয়ে যাবে। বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি দ্রুত শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টিতে বেজার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

স্বাগত বক্তব্য দেন বেজার পরিচালক (এস্টেট) মোহাম্মদ জাকারিয়া মিঠু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক ইফতেখার মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন বেজার উপপরিচালক (জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল) মনিরা ইয়াছমিন, উপপরিচালক (এস্টেট) ও সিনিয়র সহকারী সচিব কাজী মো. মহসীন উজ্জ্বল, উপপরিচালক (প্ল্যানিং-২) রেজা-ই-রাব্বী, সহকারী পরিচালক (এস্টেট-১) মুহতাসিম সাদ, জুনিয়র আরবান প্ল্যানার শাহাদাত হোসেন, ইনভেস্টিগেশন অ্যান্ড সার্ভে কনসালট্যান্ট জামাল হোসেনসহ বেজার সদর দপ্তর ও আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা।

পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানের জমির দখল হস্তান্তরের মধ্য দিয়ে মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্পায়ন ও বিনিয়োগ কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০