রাজশাহী মহানগরীতে মশক নিধন কার্যক্রম এবং রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত অ্যাসফাল্ট প্লান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সম্প্রতি মহানগরীর নওদাপাড়া সিটি হাটসংলগ্ন রাসিকের অ্যাসফাল্ট প্লান্ট পরিদর্শন করেন তিনি। এ সময় প্লান্টের সার্বিক কার্যক্রম, কাজের অগ্রগতি ও পরিচালনাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
এ ছাড়া একই দিনে ফগার মেশিনের মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত মশক নিধনে কীটনাশক স্প্রে কার্যক্রমও সরেজমিনে পরিদর্শন করেন প্রশাসক।
পরিদর্শনকালে রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন)
মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট এবং সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবনসহ রাসিকের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।