কালান্তর নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকা অধিদপ্তরের কান্ট্রি অফিসার ম্রিথিনি টিজি গ্রিথারান।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, দুর্নীতি প্রতিরোধ, শিল্প ও বাণিজ্যের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রগতি, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ সময় হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন বলে জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ ও সিঙ্গাপুরের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের উন্নয়ন উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পক্ষে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার,

সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ বৈঠক বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক আস্থা এবং ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণে মতবিনিময়ের একটি সুযোগ তৈরি করেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব

১

উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী নূর আহাম্মদ শরীফের সমর্থনে মতবিনিময় সভা, পাশে থাকার ঘোষণা এলাকাবাসীর

২

বজ্রপাতে মৃত্যু বলে প্রচার, সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন; গ্রেপ্তার ৬

৩

যশোরে আনোয়ার হোসেন বিপুলের সমর্থনে মশাল মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে স্লোগান

৪

‘বাজে অ্যাঙ্গেলে ছবি তুলবেন না’—কিশোরীর প্রতিবাদে প্রকাশ পেল সমাজের বিকৃত দৃষ্টিভঙ্গি

৫

খুলনায় ১০ মাসে ৭৫ খুন, রূপসায় নদী থেকে উদ্ধার দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

৬

চুলার আগুনের চেয়ে দামের আগুন বেশি! ২৯ দিনে ৪৭৫ টাকা বেড়ে রাজপথে এনসিপি

৭

বেকারত্ব ঘোচাতে ১২০ জনের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিলেন রাসিক প্রশাসক

৮

রাজশাহীতে মশক নিধন ও অ্যাসফাল্ট প্লান্টের কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৯

১৫ মাসের বেতন বকেয়া, ২৬৯ কর্মীকে অব্যাহতি: অভিযোগের মুখে খুলনার সিভিল সার্জন

১০

উজিরপুরে জরুরি রক্তের সংকট, রোগীকে নিজেই রক্ত দিলেন চিকিৎসক

১১

Golisimo: Frischer Wind oder riskantes Experiment?

১২

প্লাস্টিকের কাছে হার মানছে বাঁশের শিল্প, বিলুপ্তির পথে কারিগরদের জীবন

১৩

নড়াইলে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার

১৪

যাচ্ছিস না কেন প্র্যাকটিসে?’ মা জানেন না, মেয়ে কেন ১৮ বছর বয়সে ক্রিকেট ছেড়েছিল

১৫

মামার আশ্রয়ে থেকে সেই মামার বাড়িই দখলের চেষ্টা, গাছ কাটার অভিযোগ ভাগিনার বিরুদ্ধে

১৬

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক; অক্ষত একই পরিবারের তিনজন

১৭

শ্যামনগরে থামছে না সড়ক দুর্ঘটনা, দেড় মাসের ব্যবধানে আবারও প্রাণ গেল বাসের ধাক্কায়

১৮

ছয়ফুল্লাকান্দিতে ১২০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

১৯

হাতীবান্ধার মোকাদ্দেস নগরে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন

২০