সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসির মিয়া,এখন ভোটের মাঠে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। নির্বাচনী এলাকায় গত দুই বছর ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন নাসির মিয়ার সমর্থক ও কর্মীরা।
স্থানীয় সরকার নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই নাসির মিয়াকে ঘিরে আলোচনা বাড়ছে। তরুণ প্রজন্মের আস্থা ও বিশ্বাস অর্জনের পাশাপাশি নেতৃত্বের জায়গা তৈরি করাই তাঁর লক্ষ্য। পারিবারিক ঐতিহ্য ও সামাজিক কর্মকাণ্ডকে ভিত্তি করে এগিয়ে যাচ্ছেন তিনি।
নির্বাচনে জনমত নিজের পক্ষে আনতে মোঃ নাসির মিয়া নিয়মিতভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। নির্বাচনী রাজনীতিতে প্রথমবারের মতো চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়া নাসির মিয়ার নম্র ও ভদ্র আচরণে স্থানীয় মানুষের মধ্যে তাঁকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
বিভিন্ন সংস্থার তথ্যের বরাত দিয়ে তাঁর সমর্থকদের দাবি, ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন নাসির মিয়া। তবে এখন পর্যন্ত বিএনপির কোনো শক্তিশালী নেতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় দেখা যায়নি।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তরুণ নেতা হিসেবে যুবসমাজের সৃজনশীলতা বিকাশে কাজ করার পাশাপাশি তৃণমূলের সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন মোঃ নাসির মিয়া।
সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর অংশগ্রহণ অব্যাহত রয়েছে। তরুণ নেতৃত্বের প্রতিনিধি হিসেবে স্থানীয় পর্যায়ে তাঁকে নিয়ে আলোচনা হচ্ছে। পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবেও পরিচিত তিনি।
দীর্ঘদিন ধরে ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন মোঃ নাসির মিয়া।
দীর্ঘদিন বিভিন্ন উন্নয়ন ভাবনা নিয়ে মানুষের পাশে থাকার পাশাপাশি নিজ অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহায়তা করে আসছেন তিনি। দুর্যোগ মোকাবিলায় হাওরাঞ্চলের কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের মনোবল জোগানোর চেষ্টা করেছেন।
এ ছাড়া দুর্যোগে আর্থিক সহায়তা,জনস্বার্থে মানুষের চলাচলে ভোগান্তি বিভিন্ন রাস্তা মেরামত,ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকাজে সহযোগিতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের মতো কর্মকাণ্ডেও তাঁকে অংশ নিতে দেখা গেছে।
নাসির মিয়া গণমাধ্যমকে বলেন,মানুষের সেবা করতে পারা এত মহান আল্লাহ তায়ালার একটি বিশেষ নিয়ামত এবং আদর্শ ও পারিবারিক নীতি-নৈতিকতা অনুসরণ করে মানুষের পাশে থেকে তাঁদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আমার প্রিয় ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন বাসীর সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।