কালান্তর নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জবি দিবসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, নিরাপত্তায় কঠোর নির্দেশনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার (২ নভেম্বর) উদ্‌যাপিত হবে বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬। দিবসটি ঘিরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারসহ বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রক্টর অফিস।

রোববার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাই সদস্য ছাড়া অন্য কেউ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। ক্যাম্পাসে প্রবেশের সময় প্রত্যেককে নিজ নিজ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পরিচয় নিশ্চিত করা না গেলে অ্যালামনাই সদস্যদেরও ক্যাম্পাসে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।

এ ছাড়া ২০১৬-১৭ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে স্টুডেন্ট আইডি ব্যবহার করে অনুষ্ঠানে প্রবেশের পরিচয়পত্র তৈরি করতে পারবেন। এ জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে https://jnu.ac.bd/jnuday লিংকটি দেওয়া হয়েছে।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ইভটিজিং, র‍্যাগিং, মব সৃষ্টি এবং সব ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাগ নিয়ে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে প্রয়োজনীয় ক্ষেত্রে নারী শিক্ষার্থীরা ছোট ব্যাগ সঙ্গে রাখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠান চলাকালে নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নির্দেশনা সবাইকে যথাযথভাবে মেনে চলতে হবে।

বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজন নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

১

খুলনায় আস্থা ফাউন্ডেশনের মতবিনিময় সভা, দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা

২

উৎসবমুখর আয়োজনে আগামীকাল জবি দিবস, প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

৩

জবি দিবসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, নিরাপত্তায় কঠোর নির্দেশনা

৪

খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতি দলের নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

৫

‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে’, গার্মেন্টস সংকট মোকাবিলায় সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান

৬

৫২ বছর বয়সে এইচএসসিতে জিপিএ ৪.২১ পেয়ে দৃষ্টান্ত গড়লেন শেফালী

৭

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উচ্ছেদ ঘিরে উদ্বেগ, পুনর্বাসনের দাবিতে সোচ্চার ১১১ পরিবার

৮

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

৯

বাঘারপাড়ায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন গ্রেপ্তার

১০

গার্মেন্টসে নতুন মজুরি বোর্ডকে স্বাগত, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি শ্রমিক জনতার দলের

১১

নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’, শুরু হচ্ছে পাঁচ দিনের যৌথ মহড়া

১৩

খুলনায় ১১ দলীয় ঐক্যের লং মার্চ, শিববাড়ি মোড়ে পথসভায় লাখো মানুষের ঢল — উপস্থিত এনসিপি নেতৃবৃন্দ

১৪

আট মামলার আসামি কলিন’কে কুপিয়ে হত্যা

১৫

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন, কারা আছেন এতে?

১৬

খুতবায় শেখ হাসিনাকে স্বৈরাচার বলায় মসজিদের দায়িত্ব হারালেন খতিব

১৭

আজও মন টানে কলমেঃ রোজিনা খাতুন

১৮

ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে বন্ধ হচ্ছে প্যাসিফিক জিন্স, কর্মহীন হচ্ছেন হাজারো শ্রমিক

১৯

গাইবান্ধার ছেলে তামযীদের চমক ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম

২০