কালান্তর নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’, শুরু হচ্ছে পাঁচ দিনের যৌথ মহড়া

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে পাঁচ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে জাহাজটি চট্টগ্রামে এসেছে।

রোববার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে ভেড়ার প্রস্তুতি নেয়।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মহড়ার মূল লক্ষ্য সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌথ অভিযান পরিচালনায় দুই দেশের নৌসদস্যদের সক্ষমতা বৃদ্ধি করা।

৬৮ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোনাইটেড। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রামে এসেছে। জাহাজটি বন্দরে ভেড়ার সময় প্রতিনিধি দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে বন্দরের প্রবেশমুখে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানানো হয়।

সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের স্কুল অব মেরিটাইমে ‘কারাত-২০২৬’ মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। পাঁচ দিনব্যাপী এ মহড়ায় দুই দেশের নৌসদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সমুদ্রপথের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের যৌথ প্রশিক্ষণ মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌসদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে।

আগামী ৫ নভেম্বর মহড়া শেষ হওয়ার কথা রয়েছে। মহড়া শেষে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টসে নতুন মজুরি বোর্ডকে স্বাগত, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি শ্রমিক জনতার দলের

১

নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২

চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’, শুরু হচ্ছে পাঁচ দিনের যৌথ মহড়া

৩

খুলনায় ১১ দলীয় ঐক্যের লং মার্চ, শিববাড়ি মোড়ে পথসভায় লাখো মানুষের ঢল — উপস্থিত এনসিপি নেতৃবৃন্দ*

৪

আট মামলার আসামি কলিন কে কুপিয়ে হত্যা

৫

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন, কারা আছেন এতে?

৬

খুতবায় শেখ হাসিনাকে স্বৈরাচার বলায় মসজিদের দায়িত্ব হারালেন খতিব

৭

আজও মন টানে কলমেঃ রোজিনা খাতুন

৮

ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে বন্ধ হচ্ছে প্যাসিফিক জিন্স, কর্মহীন হচ্ছেন হাজারো শ্রমিক

৯

গাইবান্ধার ছেলে তামযীদের চমক ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম

১০

বাগেরহাটের কাঠের ঘর যাচ্ছে ইউরোপে, ১২০টির অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান

১১

ভেড়ভেড়ি মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজে পাস করেনি একজনও, পাসের হার শূন্য শতাংশ

১২

খুলনার লংমার্চ থেকে ফেরার পথে সাতক্ষীরায় বাস খাদে, নিহত ১ ও আহত একাধিক

১৩

কারাগারে ৮০তম জন্মদিনেও অমলিন ‘বাকের ভাই’: কিংবদন্তি আসাদুজ্জামান নূরের জীবনের নতুন অধ্যায়

১৪

নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার দ্রুত বিচারের দাবি

১৫

যশোরে লংমার্চের বহরে সাদিক কায়েমকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, বসুন্দিয়ায় পথসভা

১৬

খুলনায় ১১ দলের লংমার্চের বহরের সামনে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

১৭

নবীনগরে এইচএসসিতে পাসের হার মাত্র ৩৬.৯৫ শতাংশ, শূন্য পাস দুই কলেজে

১৮

এইচএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করলেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী তানজিম আল হামীম

১৯

মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান

২০