মোঃ জুবাইর | স্টাফ রিপোর্টার | কালান্তর নিউজ
৩১ অক্টোবর ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় ১১ দলের লংমার্চের বহরের সামনে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

খুলনায় ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গাড়িবহরের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা থেকে ফুলতলা উপজেলার পথসভায় যাওয়ার পথে ফুলবাড়িগেট এলাকার শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। তবে এই বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিববাড়ি মোড়ে জনসভা শেষে লংমার্চের গাড়িবহরটি ফুলতলার উদ্দেশে রওনা হয়। বহরের কয়েকটি গাড়ি ফুলবাড়ি গেট অতিক্রম করার পর এবং পেছনের গাড়িগুলো পৌঁছানোর ঠিক আগেই শহীদ মিনারের সামনের রাস্তায় হঠাৎ পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলে একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। আচমকা এই বিস্ফোরণে রাস্তার দুইপাশে দাঁড়িয়ে থাকা পথচারী ও উৎসুক জনতার মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় এবং তারা দিকবিদিক ছুটোছুটি শুরু করেন। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, “ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করার প্রক্রিয়া চলছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার দ্রুত বিচারের দাবি

১

যশোরে লংমার্চের বহরে সাদিক কায়েমকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, বসুন্দিয়ায় পথসভা

২

খুলনায় ১১ দলের লংমার্চের বহরের সামনে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

৩

নবীনগরে এইচএসসিতে পাসের হার মাত্র ৩৬.৯৫ শতাংশ, শূন্য পাস দুই কলেজে

৪

এইচএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করলেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী তানজিম আল হামীম

৫

মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান

৬

এইচএসসিতে অকৃতকার্য হয়ে মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু

৭

এইচএসসিতে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের পাসের হার ৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২ জন

৮

এইচএসসি ফেল করা ৪ লাখ শিক্ষার্থীর ফের পরীক্ষা এক মাসে!

৯

ফিরছে গ্রাম সরকার, বিএনপির ত্যাগীদের মূল্যায়নের ভাবনা

১০

রংপুর-১ আসনে শিক্ষার আলোয় বড় জয়: দুই ভিন্ন উদ্যোগে বরাদ্দ মিললো ১ কোটি ৬৯ লাখ টাকা!

১১

জন্মের শতবর্ষেও অচিহ্নিত ভাষাশহীদ রফিকের কবর, ৭৫ বছরেও মেলেনি স

১২

খুলনার মজিদ সরণিতে সাইনবোর্ড চুরির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

১৩

শাল্লায় জুমার নামাজের পর গ্রাম আদালতের সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৪

কুষ্টিয়া পুলিশ সুপারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের বিজয়ার শুভেচ্ছা বিনিময়

১৫

প্রবীণ দিবসে নোবিপ্রবি উপাচার্যকে সংবর্ধনা

১৬

কিশোরগঞ্জে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

১৭

পাবনায় সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২

১৮

বাঘারপাড়ায় লং মার্চ সফল করতে জামায়াতের ঝটিকা মিছিল

১৯

জিতু হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

২০