আইনগত সহায়তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে শাল্লা ডিগ্রি কলেজ জামে মসজিদে মুসল্লি, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
শাল্লা উপজেলার গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম জানান, উপজেলার সাধারণ মানুষ যেন সহজে, স্বল্প খরচে ও কম সময়ে স্থানীয় ছোটখাটো বিরোধ এবং ঝগড়া-বিবাদ গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে পারেন, সে বিষয়ে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় মুসল্লিদের হাতে গ্রাম আদালতের কার্যকারিতা, এখতিয়ার এবং সেবা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে তথ্যসংবলিত লিফলেট তুলে দেওয়া হয়।
লিফলেট বিতরণের আগে খুতবা শেষে মসজিদের খতিব মাওলানা মো. মুয়াজ্জম হোসেন উপস্থিত মুসল্লিদের উদ্দেশে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন। তিনি জানান, ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পরিচালিত হয়।
কালান্তর নিউজ