রংপুর-১ (গংগাচড়া ও সিটি করপোরেশনের ১-৯ নং ওয়ার্ড) আসনের শিক্ষাব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নে এসেছে এক অভূতপূর্ব সাফল্য। স্থানীয় সংসদ সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টায় এই অঞ্চলে মোট ১ কোটি ৬৯ লাখ টাকার সরকারি বরাদ্দ অনুমোদিত হয়েছে।
একই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ভিন্ন দুটি উদ্যোগের মাধ্যমে এই বিশাল অংকের অর্থ বরাদ্দ আসায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
“রংপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ রায়হান সিরাজী-র Demi-Official Letter এ
গঙ্গাচড়া উপজেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কারকাজের জন্য ৯৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।”
বরাদ্দপ্রাপ্ত তালিকায় –
কোলকোন্দ বিনবিনা উচ্চ বিদ্যালয়, ১৮ লাখ টাকা
নোহালী কুতুবরিয়া দাখিল মাদ্রাসা, ১৭ লাখ টাকা
গজঘন্টা তালুক হাবু উচ্চ বিদ্যালয়,১৬ লাখ টাকা
বড়বিলপাকুড়িয়া শরীফ কলেজ, ১৫ লাখ টাকা
গজঘন্টা তালুক হাবু টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ: ১৫ লাখ টাকা
আলমবিদিতর তুলসীরহাট উচ্চ বিদ্যালয়,১৪ লাখ টাকা
অন্যদিকে, গংগাচড়া উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোঃ রুহুল আমিন-এর ঐকান্তিক প্রচেষ্টায় আরও ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য সর্বমোট ৭৪ লাখ টাকার সরকারি বরাদ্দ অনুমোদিত হয়েছে।
বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ:
বুড়িরহাট উচ্চ বিদ্যালয়: ১৮ লাখ টাকা
মর্ণেয়া উচ্চ বিদ্যালয়: ১৬ লাখ টাকা
কে.জি (কুতুব গণেশ) উচ্চ বিদ্যালয়: ১৪ লাখ টাকা
তুলসীরহাট উচ্চ বিদ্যালয়, আলমবিদিতর: ১৪ লাখ টাকা (উভয় উদ্যোগের তালিকায় যৌথভাবে অন্তর্ভুক্ত)
ঘাঘটটারী উচ্চ বিদ্যালয়: ১২ লাখ টাকা
এই দুই বড় উদ্যোগের মাধ্যমে গঙ্গাচড়া ও এর আশপাশের জনপদে শিক্ষার সুষ্ঠু, সুন্দর ও আধুনিক পরিবেশ নিশ্চিত করার পথ আরও সুগম হলো। স্থানীয় সচেতন মহলের মতে, জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃত্বের এমন সমন্বিত উদ্যোগ রংপুর-১ আসনের শিক্ষা খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। পর্যায়ক্রমে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এ ধরনের উন্নয়নের আওতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।