পড়াশোনার পাশাপাশি সক্রিয় রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থেকেও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে দারুণ ফলাফল অর্জন করেছেন মাইলস্টোন কলেজের মেধাবী শিক্ষার্থী এবং উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের আলোচিত মুখ মো. তানজিম আল হামীম। তাঁর এই সাফল্যে সহপাঠী, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।
কলেজের শিক্ষকরা জানান, বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক দায়িত্ব পালন করে এমন ভালো ফলাফল অর্জন করা সত্যিই প্রশংসনীয়। এটি তাঁর অক্লান্ত প্রচেষ্টা, সময় ব্যবস্থাপনা ও অধ্যাবসায়েরই বহিঃপ্রকাশ।
এদিকে স্থানীয় রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতারা মনে করেন, শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং নেতৃত্বের গুণাবলি একজন আদর্শ ছাত্রনেতার জন্য অত্যন্ত জরুরি। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তানজিম আল হামীমের মতো মেধাবী তরুণদের হাতে ছাত্রদলের সাংগঠনিক নেতৃত্ব অর্পিত হলে তা সংগঠনকে আরও বেশি সুসংগঠিত ও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
পরীক্ষায় এমন সাফল্য অর্জন করায় তানজিম আল হামীমকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁর এই অর্জনে শুভাকাঙ্ক্ষীরা উজ্জ্বল ভবিষ্যৎ ও আগামী দিনের পথচলায় সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন।