আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার পাঁচ বিদায়ী হাফেজকে সম্মানসূচক পাগড়ি ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। এই উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এক বর্ণিল বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসার পরিচালক হাফেজ মো. শাহ আলমের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ফেনীর জামেয়া রশিদিয়ার নায়েবে মুহতামিম আলহাজ মাওলানা মুফতি ফয়জুল্লাহ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম মহিউচ্ছুন্নাহ নুরপুর মাদরাসার মুহতামিম আলহাজ মাওলানা নুরুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ফেনীর জামেয়া কাছেমিয়া ফজলুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা কারী মো. ফয়েজ উল্লাহ। এছাড়া আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ফেনী জেলার সেক্রেটারি মাওলানা হাফেজ ওজায়ের কাসেমী, ছাগলনাইয়া সিরাজুল উলুম শর্টকোর্স মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি মিজান সিরাজী এবং বারইয়ারহাট পৌরসভার কদমতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে হাফেজ মো. শাহ আলম বলেন, “পবিত্র কোরআনের হাফেজ তৈরি করা আমাদের জন্য গর্ব ও সৌভাগ্যের বিষয়। দীর্ঘ সাধনা ও শিক্ষকদের তত্ত্বাবধানে হিফজ সম্পন্ন করা শিক্ষার্থীদের পাগড়ি ও ক্রেস্ট প্রদান তাদের পরিশ্রমেরই স্বীকৃতি। কোরআনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করে তারা আদর্শ মানুষ হিসেবে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে বলে আমাদের প্রত্যাশা।”

প্রধান বক্তা মুফতি ফয়জুল্লাহ তাঁর বয়ানে বলেন, “পবিত্র কোরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। হাফেজদের মর্যাদার পাশাপাশি এর দায়িত্বও অনেক বেশি। অভিভাবকদের উচিত সন্তানদের দ্বীনি শিক্ষার পাশাপাশি উত্তম চরিত্র গঠনে মনোযোগী হওয়া।”

মাহফিলের শেষ পর্যায়ে মাদরাসার পাঁচ বিদায়ী হাফেজের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করলেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী তানজিম আল হামীম

১

মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান

২

এইচএসসিতে অকৃতকার্য হয়ে মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু

৩

এইচএসসিতে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের পাসের হার ৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২ জন

৪

এইচএসসি ফেল করা ৪ লাখ শিক্ষার্থীর ফের পরীক্ষা এক মাসে!

৫

ফিরছে গ্রাম সরকার, বিএনপির ত্যাগীদের মূল্যায়নের ভাবনা

৬

রংপুর-১ আসনে শিক্ষার আলোয় বড় জয়: দুই ভিন্ন উদ্যোগে বরাদ্দ মিললো ১ কোটি ৬৯ লাখ টাকা!

৭

জন্মের শতবর্ষেও অচিহ্নিত ভাষাশহীদ রফিকের কবর, ৭৫ বছরেও মেলেনি স

৮

খুলনার মজিদ সরণিতে সাইনবোর্ড চুরির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৯

শাল্লায় জুমার নামাজের পর গ্রাম আদালতের সচেতনতামূলক লিফলেট বিতরণ

১০

কুষ্টিয়া পুলিশ সুপারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের বিজয়ার শুভেচ্ছা বিনিময়

১১

প্রবীণ দিবসে নোবিপ্রবি উপাচার্যকে সংবর্ধনা

১২

কিশোরগঞ্জে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

১৩

পাবনায় সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২

১৪

বাঘারপাড়ায় লং মার্চ সফল করতে জামায়াতের ঝটিকা মিছিল

১৫

জিতু হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

১৬

দৌলতপুরে দখলদারদের খুঁটির জোর কোথায়? প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

১৭

নিরাপদ সুন্দরবনের দাবিতে গাবুরায় বনজীবীদের বিক্ষোভ, ৫ দিনের কর্মসূচি ঘোষণা

১৮

সিটি কর্পোরেশনে ই-রিকশার বৈধতা, লাগবে QR কোড, একজনের একটাই থাকবে – গেজেট প্রকাশ

১৯

জুমুআর খুতবার সময় নামাজের বৈঠকের মতো বসা কি বাধ্যতামূলক?

২০