কালান্তর নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গার্মেন্টসে নতুন মজুরি বোর্ডকে স্বাগত, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি শ্রমিক জনতার দলের

গার্মেন্টসে নতুন মজুরি বোর্ডকে স্বাগত, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি শ্রমিক জনতার দলে

গার্মেন্টস শিল্পে নতুন মজুরি বোর্ড গঠন করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে শ্রমিক জনতার দল। একই সাথে গার্মেন্টস শ্রমিকদের জন্য মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে দলটি।

শনিবার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান দলের সভাপতি আব্দুল বারেক ও সাধারণ সম্পাদক রিয়া পারভিন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার প্রেক্ষাপটে নতুন মজুরি বোর্ড গঠন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি হিসেবে বিশিষ্ট শ্রমিক নেতা বাবুল আক্তারকে মনোনীত করায় তাঁকে অভিনন্দন জানান তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের কারণে গার্মেন্টস শ্রমিকদের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই সম্মানজনক ও জীবনযাপন উপযোগী মজুরি নির্ধারণ এখন সময়ের দাবি।

দলটির ৫ দফা দাবি:

১. গার্মেন্টস শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণ করে দ্রুত ঘোষণা করতে হবে।
২. মজুরি বোর্ডে শ্রমিকদের প্রকৃত ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
৩. গ্রেপ্তারকৃত নিরপরাধ শ্রমিক ও শ্রমিক নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
৪. শ্রমিকদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যে ন্যায্যমূল্য, আবাসন, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।
৫. বেতন-ভাতা নিয়মিত পরিশোধ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আন্দোলনরত শ্রমিকদের প্রতি শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরে গিয়ে উৎপাদন সচল রাখার আহ্বান জানানো হয়। একই সাথে কোনো ধরনের সহিংসতা ও ভাঙচুরে না জড়ানোর অনুরোধ করা হয়।

নেতৃবৃন্দ বলেন, “শ্রমিকের ন্যায্য মজুরি কোনো দয়া বা অনুদান নয়; এটি শ্রমিকের অধিকার। শ্রমিকের জীবনমানের উন্নয়ন ছাড়া শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

বার্তা প্রেরক: আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক, শ্রমিক জনতার দল

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টসে নতুন মজুরি বোর্ডকে স্বাগত, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি শ্রমিক জনতার দলের

১

নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২

চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’, শুরু হচ্ছে পাঁচ দিনের যৌথ মহড়া

৩

খুলনায় ১১ দলীয় ঐক্যের লং মার্চ, শিববাড়ি মোড়ে পথসভায় লাখো মানুষের ঢল — উপস্থিত এনসিপি নেতৃবৃন্দ*

৪

আট মামলার আসামি কলিন কে কুপিয়ে হত্যা

৫

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন, কারা আছেন এতে?

৬

খুতবায় শেখ হাসিনাকে স্বৈরাচার বলায় মসজিদের দায়িত্ব হারালেন খতিব

৭

আজও মন টানে কলমেঃ রোজিনা খাতুন

৮

ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে বন্ধ হচ্ছে প্যাসিফিক জিন্স, কর্মহীন হচ্ছেন হাজারো শ্রমিক

৯

গাইবান্ধার ছেলে তামযীদের চমক ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম

১০

বাগেরহাটের কাঠের ঘর যাচ্ছে ইউরোপে, ১২০টির অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান

১১

ভেড়ভেড়ি মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজে পাস করেনি একজনও, পাসের হার শূন্য শতাংশ

১২

খুলনার লংমার্চ থেকে ফেরার পথে সাতক্ষীরায় বাস খাদে, নিহত ১ ও আহত একাধিক

১৩

কারাগারে ৮০তম জন্মদিনেও অমলিন ‘বাকের ভাই’: কিংবদন্তি আসাদুজ্জামান নূরের জীবনের নতুন অধ্যায়

১৪

নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার দ্রুত বিচারের দাবি

১৫

যশোরে লংমার্চের বহরে সাদিক কায়েমকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, বসুন্দিয়ায় পথসভা

১৬

খুলনায় ১১ দলের লংমার্চের বহরের সামনে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

১৭

নবীনগরে এইচএসসিতে পাসের হার মাত্র ৩৬.৯৫ শতাংশ, শূন্য পাস দুই কলেজে

১৮

এইচএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করলেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী তানজিম আল হামীম

১৯

মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান

২০