কালান্তর নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

 

বিসমিল্লাহির রহমানির রহিম — এই স্লোগানকে সামনে রেখে খুলনায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার (১লা নভেম্বর ২০২৬) বিকাল ৪ ঘটিকায় খুলনা সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার খুলনা বিভাগীয় ব্যুরোর আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ব্যুরো প্রধান। প্রধান অতিথি হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, “দশ বছর ধরে স্বদেশ বিচিত্রা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। মফস্বল সাংবাদিকতার পাশে থেকে পত্রিকাটি আগামী দিনেও সত্য প্রকাশে অবিচল থাকবে।”

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। কেক কাটায় অংশ নেন অতিথি, শিশু ও পত্রিকার প্রতিনিধিরা। পরে উপস্থিত সকলের মাঝে পত্রিকার সর্বশেষ সংখ্যা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার খুলনা বিভাগের সকল উপজেলা প্রতিনিধি, রিপোর্টার ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। সকলকে একই ডিজাইনের কালো পোলো টি-শার্টে দেখা যায়, যাতে লেখা ছিল “১০ম বর্ষে পদার্পণ”।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *কালান্তর নিউজের খুলনা প্রতিনিধি রবিউল ইসলাম*। তিনি জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার দীর্ঘ পথচলার ভূয়সী প্রশংসা করেন, পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

এসময় তিনি বলেন, “স্বদেশ বিচিত্রা আজ ১০ বছরে পা রাখলো, এটা আমাদের খুলনার সাংবাদিক সমাজের জন্য গর্বের। সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার ও একাত্মবোধের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি সাংবাদিক সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে জোরালো দাবি জানান।

আয়োজকরা জানান, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা আজ দশম বছরে পা রাখলো। আগামীতেও মুক্তিযুদ্ধের চেতনা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পত্রিকাটি এগিয়ে যাবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Bull Casino unter der Lupe: was das Angebot für deutsche Spieler taugt

১

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২

বাঘারপাড়ায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন গ্রেপ্তার

৩

গার্মেন্টসে নতুন মজুরি বোর্ডকে স্বাগত, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি শ্রমিক জনতার দলের

৪

নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৫

চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’, শুরু হচ্ছে পাঁচ দিনের যৌথ মহড়া

৬

খুলনায় ১১ দলীয় ঐক্যের লং মার্চ, শিববাড়ি মোড়ে পথসভায় লাখো মানুষের ঢল — উপস্থিত এনসিপি নেতৃবৃন্দ*

৭

আট মামলার আসামি কলিন কে কুপিয়ে হত্যা

৮

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন, কারা আছেন এতে?

৯

খুতবায় শেখ হাসিনাকে স্বৈরাচার বলায় মসজিদের দায়িত্ব হারালেন খতিব

১০

আজও মন টানে কলমেঃ রোজিনা খাতুন

১১

ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে বন্ধ হচ্ছে প্যাসিফিক জিন্স, কর্মহীন হচ্ছেন হাজারো শ্রমিক

১২

গাইবান্ধার ছেলে তামযীদের চমক ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম

১৩

বাগেরহাটের কাঠের ঘর যাচ্ছে ইউরোপে, ১২০টির অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান

১৪

ভেড়ভেড়ি মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজে পাস করেনি একজনও, পাসের হার শূন্য শতাংশ

১৫

খুলনার লংমার্চ থেকে ফেরার পথে সাতক্ষীরায় বাস খাদে, নিহত ১ ও আহত একাধিক

১৬

কারাগারে ৮০তম জন্মদিনেও অমলিন ‘বাকের ভাই’: কিংবদন্তি আসাদুজ্জামান নূরের জীবনের নতুন অধ্যায়

১৭

নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার দ্রুত বিচারের দাবি

১৮

যশোরে লংমার্চের বহরে সাদিক কায়েমকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, বসুন্দিয়ায় পথসভা

১৯

খুলনায় ১১ দলের লংমার্চের বহরের সামনে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

২০