কালান্তর নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫২ বছর বয়সে এইচএসসিতে জিপিএ ৪.২১ পেয়ে দৃষ্টান্ত গড়লেন শেফালী

বয়স যে শিক্ষা অর্জনের পথে কোনো বাধা নয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর ডিমলা উপজেলার ৫২ বছর বয়সী শেফালী বেগম। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৪.২১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

জানা গেছে, শৈশবে বাবাকে হারানো, আর্থিক সংকট এবং অল্প বয়সে বিয়ের কারণে একসময় থেমে যায় শেফালীর শিক্ষাজীবন। দীর্ঘ বিরতির পর ২০২০ সালে স্বামী ও সন্তানদের অনুপ্রেরণায় আবারও পড়াশোনা শুরু করেন তিনি।

পরবর্তীতে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৯ অর্জন করেন। সেই ধারাবাহিকতায় এবার এইচএসসি পরীক্ষায়ও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শুধু এইচএসসি পাস করেই থেমে থাকতে চান না শেফালী বেগম। তাঁর পরবর্তী লক্ষ্য অনার্সে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করা।

৫২ বছর বয়সে তাঁর এই সাফল্য স্থানীয়ভাবে প্রশংসা কুড়াচ্ছে। শেফালী বেগমের অর্জন প্রমাণ করে, অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও পরিবারের সহযোগিতা থাকলে জীবনের যেকোনো বয়সেই শিক্ষার পথে এগিয়ে যাওয়া সম্ভব।

তাঁর এই সাফল্য সমাজের অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।

শেফালী বেগমের উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষার স্বপ্নপূরণে রইল আন্তরিক শুভকামনা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর বয়সে এইচএসসিতে জিপিএ ৪.২১ পেয়ে দৃষ্টান্ত গড়লেন শেফালী

১

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উচ্ছেদ ঘিরে উদ্বেগ, পুনর্বাসনের দাবিতে সোচ্চার ১১১ পরিবার

২

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

৩

বাঘারপাড়ায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন গ্রেপ্তার

৪

গার্মেন্টসে নতুন মজুরি বোর্ডকে স্বাগত, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি শ্রমিক জনতার দলের

৫

নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৬

চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’, শুরু হচ্ছে পাঁচ দিনের যৌথ মহড়া

৭

খুলনায় ১১ দলীয় ঐক্যের লং মার্চ, শিববাড়ি মোড়ে পথসভায় লাখো মানুষের ঢল — উপস্থিত এনসিপি নেতৃবৃন্দ

৮

আট মামলার আসামি কলিন’কে কুপিয়ে হত্যা

৯

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন, কারা আছেন এতে?

১০

খুতবায় শেখ হাসিনাকে স্বৈরাচার বলায় মসজিদের দায়িত্ব হারালেন খতিব

১১

আজও মন টানে কলমেঃ রোজিনা খাতুন

১২

ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে বন্ধ হচ্ছে প্যাসিফিক জিন্স, কর্মহীন হচ্ছেন হাজারো শ্রমিক

১৩

গাইবান্ধার ছেলে তামযীদের চমক ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম

১৪

বাগেরহাটের কাঠের ঘর যাচ্ছে ইউরোপে, ১২০টির অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান

১৫

ভেড়ভেড়ি মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজে পাস করেনি একজনও, পাসের হার শূন্য শতাংশ

১৬

খুলনার লংমার্চ থেকে ফেরার পথে সাতক্ষীরায় বাস খাদে, নিহত ১ ও আহত একাধিক

১৭

কারাগারে ৮০তম জন্মদিনেও অমলিন ‘বাকের ভাই’: কিংবদন্তি আসাদুজ্জামান নূরের জীবনের নতুন অধ্যায়

১৮

নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার দ্রুত বিচারের দাবি

১৯

যশোরে লংমার্চের বহরে সাদিক কায়েমকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, বসুন্দিয়ায় পথসভা

২০