“আমরা যেমন বাংলাদেশ পেয়েছি, তেমন বাংলাদেশ রেখে যেতে চাই না”—এই প্রত্যয়কে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলার ৫ নম্বর আড়ংঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলাম রবি মল্লিক তাঁর প্রচার কার্যক্রম শুরু করেছেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) জনগণের দোয়া, সমর্থন ও পরামর্শ কামনা করে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন। প্রচারপত্রে তিনি জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় তুলে ধরেছেন।
রবি মল্লিকের প্রচার বক্তব্যে দুর্নীতি, অন্যায়, দখলদারিত্ব, বৈষম্য ও ক্ষমতার অপব্যবহারের পরিবর্তে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, জনপ্রতিনিধিত্ব তাঁর কাছে ক্ষমতা প্রদর্শনের বিষয় নয়, বরং মানুষের প্রতি দায়িত্ব পালনের সুযোগ।
তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ প্রয়োজন, যেখানে সাধারণ মানুষের সন্তানও স্বপ্ন দেখার সাহস পাবে, শিক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত হবে এবং আইনের দৃষ্টিতে সবাই সমান মর্যাদা পাবে।
রবি মল্লিক আরও বলেন, “আমরা শুধু নিজেদের জন্য পথ চলছি না, আমরা পথ তৈরি করছি আগামী প্রজন্মের জন্য।”
এ সময় তিনি তাঁর নির্বাচনী পথচলায় এলাকাবাসীর দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, আড়ংঘাটা ইউনিয়ন দিঘলিয়া উপজেলার ৫ নম্বর ইউনিয়ন। রবি মল্লিকের প্রচার বার্তার মূল সুর হিসেবে উঠে এসেছে—“পদ নয়, মানুষের জন্য দায়িত্ব।”