কালান্তর নিউজ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবজাতির জন্য এক নীরব অভিশাপ, বিবেকহীন মেধা

পৃথিবীর সবচেয়ে বড়ো বড়ো ধ্বংসগুলো কিন্তু মূর্খরা করেনি। করেছে অতি মেধাবী মানুষগুলো। সততাহীন মেধা হলো : বিষাক্ত সাপের মতো, যা দেখতে সুন্দর হলেও ভেতরে বিষে ভরা থাকে। যে মেধা অন্যের দুঃখ-কষ্ট বোঝে না- তা সমাজের কল্যাণ বোঝে না, শুধু বোঝে ধ্বংস আর নিজের স্বার্থ।”

উক্তিটি কেবল একগুচ্ছ সুসংগঠিত শব্দ নয়, বরং এটি মানব ইতিহাসের এক নির্মম সত্যের দলিল। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সভ্যতার বড়ো বড় ট্র্যাজেডি, গণহত্যা কিংবা অর্থনৈতিক বিপর্যয় কোনো নিরক্ষর বা অশিক্ষিত মানুষের হাতে ঘটেনি। বরং সেগুলো ঘটেছে চরম বুদ্ধিমত্তা, প্রাতিষ্ঠানিক ডিগ্রি এবং অসাধারণ মেধার অধিকারী কিছু মানুষের সিদ্ধান্ত ও উদ্ভাবনের কারণে। যখন মেধার সাথে বিবেক, সহানুভূতি ও নৈতিকতার বিচ্ছেদ ঘটে, তখন সেই মেধা মানবজাতির জন্য চরম অভিশাপ হয়ে দাঁড়ায়। যেমনটি দেখা যায় যুদ্ধে, চিকিৎসায় কিংবা অর্থনৈতিক পর্যায়ে।

আধুনিক যুগে কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য চুরি, সাইবার ব্যাংক ডাকাতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের পেছনে রয়েছে অত্যন্ত দক্ষ হ্যাকার ও তথ্যপ্রযুক্তিবিদদের মেধা।

একটি বিষাক্ত সাপের চামড়া দেখতে মসৃণ ও সুন্দর হতে পারে, কিন্তু তার ছোবল প্রাণঘাতী। ঠিক তেমনি, নৈতিকতাহীন মেধাবী মানুষ বাহ্যিকভাবে সুশীল, সুশিক্ষিত ও সম্মানীয় পোশাকে থাকলেও তাদের সিদ্ধান্ত সমাজকে ভেতরে ভেতরে শেষ করে দেয়।

মেধা যখন মানুষের দুঃখ-কষ্ট অনুধাবন করতে ব্যর্থ হয়, তখন তা কেবল হিসাব-নিকাশ ও আত্মস্বার্থের সমীকরণ চেনে। এটি যে কোনো অমানবিক সিদ্ধান্তকে ‘যৌক্তিক’ বলে চালিয়ে দেয়।

একজন মূর্খ মানুষ অন্যায় করলে তার প্রভাব হয়ত একটি নির্দিষ্ট পরিসরে সীমাবদ্ধ থাকে। কিন্তু একজন অতি-মেধাবী মানুষ অন্যায় বা ধ্বংসাত্মক পরিকল্পনা করলে তার প্রভাব পড়ে পুরো সমাজ, দেশ বা সমগ্র বিশ্বের ওপর।

শিক্ষা এবং মেধা কখনোই একা একটি সমাজকে উন্নত করতে পারে না, যদি না তার সাথে ‘নৈতিকতা’ ও ‘মানবিক মূল্যবোধ’ যুক্ত হয়। আইন্সটাইন যথার্থই বলেছিলেন, “বিজ্ঞান নীতিশাস্ত্র ছাড়া খোঁড়া, আর নীতিশাস্ত্র বিজ্ঞান ছাড়া অন্ধ।”

বর্তমান শিক্ষা ব্যবস্থায় কেবল ফলাফল ও ডিগ্রিনির্ভর মেধা তৈরির যে প্রতিযোগিতা চলছে, তা পুনর্বিবেচনার সময় এসেছে। আমাদের প্রয়োজন এমন এক প্রজন্ম, যাদের মেধার সাথে থাকবে সহানুভূতি, সামাজিক দায়বদ্ধতা এবং সততা- যেন মেধাকে ধ্বংসের হাতিয়ার না বানিয়ে মানবকল্যাণের সেবায় নিয়োজিত করা যায়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

নওগাঁর ধামইরহাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মানবজাতির জন্য এক নীরব অভিশাপ, বিবেকহীন মেধা

তুরাগে বাইচের ঢেউ, উৎসবে মাতলো বছিলা — বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫

নওগাঁয় ভুল চিকিৎসার অভিযোগে নারীর মৃত্যু

ভেড়ামারায় নীলগ্রাম বিলে মৎস্য বিভাগের অভিযান, ৩৮টি চায়না দুয়ারি জাল জব্দ

কুমিল্লার বাঙ্গরায় ঘরে ঢুকে ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা: স্ত্রী গুরুতর আহত, উত্তপ্ত পরিস্থিতিতে থমথমে এলাকা

চুনারুঘাটে বর্ণাঢ্য সীরাত মাহফিল: ১৫ হাফেজসহ বিজয়ীদের পুরস্কার বিতরণ

১০

জোরারগঞ্জে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

১১

মিরসরাইয়ে রোদের তাপ বাড়ছে, ৩১ ডিগ্রি তাপমাত্রায় ভোগান্তিতে মানুষ

১২

নবীগরে আ. লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৩

প্রায় ৩০ বছর পর মিরসরাইয়ে ১৬২ ওয়ার্ডে ছাত্রদলের ক্রীড়া কমিটি

১৪

নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল-চাকু উদ্ধার

১৫

বিরলে ১,৩৯১ বস্তা সার জব্দ, ৪ ডিলারকে জরিমানা

১৬

বাইকারদের ত্রাহি অবস্থা: শখের রাইড নাকি আইনি হয়রানির গোলকধাঁধা?

১৭

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

১৯

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

২০