আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।
অভিযানকালে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার টাকা।
পরে জব্দ করা নিষিদ্ধ জালগুলো হিড়িমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে ভেড়ামারা থানার এএসআই নিজাম উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।