বিশেষ প্রতিনিধি, কালান্তর নিউজ
৩১ জুলাই ২০২৬, ৩:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘বুকে গুলি করেন, ভয় দেখিয়ে লাভ নাই’: ২০২৪-এর জুলাই আন্দোলনের স্মৃতিচারণায় আইনজীবী মোঃ আবু মুসলিম বিন হাই

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সেই উত্তাল ও ভয়াবহ দিনগুলোর স্মৃতিচারণা করেছেন বিশিষ্ট আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সাবেক সাংবাদিক মোঃ আবু মুসলিম বিন হাই। তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে ৩০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে পুলিশি বেষ্টনী ও গোয়েন্দা সংস্থার হুমকির মুখেও ন্যায়ের পক্ষে তাঁদের অটল অবস্থানের কথা প্রকাশ করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক আবেগঘন বার্তায় মোঃ আবু মুসলিম বিন হাই বলেন,

“সেদিন পুলিশের বন্দুকের মুখে দাঁড়িয়ে বলেছিলাম— আমাদের বুকে গুলি করেন! ঢাকা মেডিকেলের সামনে শত শত পুলিশ চারপাশ থেকে ঘেরাও করে রেখেছিল। কিন্তু আমরা বিন্দুমাত্র ভীত হইনি।”

স্মৃতিচারণায় তিনি জানান, তৎকালীন রমনা ডিভিশনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শীলা বেগম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আখতার ও শাহবাগ থানার ওসিসহ পুলিশের বিশাল বহর তাঁদের ন্যায়ের দাবির আন্দোলনকে পণ্ড করতে চারপাশ থেকে ঘিরে ফেলে বাধা দেয়। সেই সংকাটপন্ন মুহূর্তেও সীমা দিদি, ডাক্তার দলিল, রাখাল দাদা, পঙ্কজ নাথ সূর্য, রুপা আপা এবং ডাক্তার শামীমসহ আরও অনেকেই পাহাড়ের মতো অটল থেকে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনের দিন মাঠ থেকে বাসায় ফেরার পরপরই গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাঁকে ফোন করে পেশাগত কাজে সীমাবদ্ধ থাকার এবং আন্দোলনের ঝামেলায় না জড়ানোর বার্তা দেওয়া হয়। এর জবাবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, “শাহাদাতের বাসনা নিয়ে মাঠে নেমেছি, ভয় দেখিয়ে লাভ নেই।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিভিন্ন পেশাজীবীদের এমন অসম সাহসী ভূমিকা পরবর্তীতে স্বৈরাচারী পতনে এবং বৈষম্যবিরোধী বাংলাদেশ গঠনে বড় ভূমিকা রেখেছিল।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী

নওগাঁয় প্রথমবার কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে প্রকাশ্যে গাঁজা সেবনের ছড়াছড়ি

মিরসরাই বাজারে নেই গণশৌচাগার, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

মধ্যমায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি, পানিবন্দি মানুষ ও ফসল নিয়ে উদ্বেগ

অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার, উদঘাটিত হলো একাধিক হত্যাকাণ্ড

ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার

মিরসরাইয়ের কয়লারমুখ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ৬ গরু জব্দ

১০

শেখেরহাট বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ৪ অটোরিকশা ও মোটরসাইকেল

১১

নতুন মশার ওষুধে মরেনি লার্ভা, পুরো চালান ফেরতের নির্দেশ কেসিসি প্রশাসকের

১২

শিল্পাঞ্চল মিরসরাইয়ে রেলসেবার বেহাল দশা, ৫ স্টেশনের ৪টিই বন্ধ

১৩

জমির সীমানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত

১৪

মিরসরাইয়ে বাকপ্রতিবন্ধী তৌহিদ নিখোঁজ

১৫

ক্রসফায়ার নয়, চাই দ্রুত বিচার ও কঠোর আইন: সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের জোরালো দাবি

১৬

মিরসরাইয়ে দুই দিন ধরে অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ: আকুল সন্ধান চায় পরিবার

১৭

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক

১৮

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

১৯

নওগাঁর ধামইরহাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

২০