চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছাত্রদলের তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে ১৮টি ইউনিটের আওতাধীন ১৬২টি ওয়ার্ডে ক্রীড়া পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।মিরসরাই জনগনের নেতা জনাব নুরুল আমিন এমপি মহোদয় এর নির্দেশনায়।
সংশ্লিষ্ট নেতাকর্মীদের দাবি, দীর্ঘ প্রায় ৩০ বছর পর ওয়ার্ড পর্যায়ে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। এ উদ্যোগের ফলে ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও সুসংগঠিত হবে বলে মনে করছেন তারা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ক্রীড়াকে কেন্দ্র করে তরুণদের সংগঠিত করার পাশাপাশি তাদের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের ফলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
একজন তৃণমূল রাজনৈতিক কর্মী এ উদ্যোগকে সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন পর ওয়ার্ড পর্যায়ে ক্রীড়া পরিচালনা কমিটি গঠন নিঃসন্দেহে সংগঠনের জন্য ইতিবাচক দিক। এর মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা আরও সক্রিয় হওয়ার পাশাপাশি সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়বে।
নেতাকর্মীদের মতে, মিরসরাইয়ের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কাঠামো বিস্তারের মাধ্যমে ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হবে।
তারা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেন, তৃণমূলকে গুরুত্ব দিয়ে নেওয়া এ ধরনের পরিকল্পনা ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর ভিত্তির ওপর দাঁড় করাতে সহায়ক ভূমিকা রাখবে।