কালান্তর নিউজ ডেস্ক
২৬ জুন ২০২৬, ৪:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের টাওয়ারে চড়লেন যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে অভিমান করে বিদ্যুতের উচ্চ ক্ষমতাসম্পন্ন টাওয়ারে (খুঁটি) উঠে বসেছেন আসাদুজ্জামান (২২) নামের এক যুবক। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ভাটারখোলা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিসের দীর্ঘ পৌনে ৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর ও সতর্ক প্রচেষ্টার পর তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়।

উদ্ধার হওয়া আসাদুজ্জামান ভাটারখোলা গ্রামের স্থানীয় বাসিন্দা দবির উদ্দিনের ছেলে।

পারিবারিক কলহের জেরে কাণ্ড: ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে পারিবারিক একটি বিষয় নিয়ে আসাদুজ্জামানের সঙ্গে তার স্ত্রীর তীব্র বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে তিনি স্ত্রীর ওপর চরম অভিমান করে ঘর থেকে বের হয়ে যান এবং বাড়ির পাশে থাকা একটি ১০ তলা ভবনের সমপরিমাণ উঁচু বিদ্যুতের হাইভোল্টেজ টাওয়ারের মাথায় উঠে পড়েন।

শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান: যুবকটিকে টাওয়ারের একদম উঁচুতে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিক ধামরাই ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি চৌকস উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস পল্লী বিদ্যুৎ বিভাগের সহায়তায় তাৎক্ষণিকভাবে ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মূল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ পৌনে ৩ ঘণ্টার সতর্ক ও কৌশলী প্রচেষ্টার পর রাত ৮টার দিকে যুবককে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

পুলিশের কাছে হস্তান্তর:

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “যুবকটি অত্যন্ত আবেগতাড়িত হয়ে খুঁটির মাথায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে ছিলেন। সামান্য অসতর্কতায় যেকোনো মুহূর্তে বড় ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারত। বিদ্যুৎ সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করায় এবং ফায়ার সার্ভিসের সতর্ক তৎপরতায় তাকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।” উদ্ধার কাজ শেষে আসাদুজ্জামানকে পরবর্তী আইনি ও সুরক্ষামূলক ব্যবস্থার জন্য ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিপ্রবি সাহিত্য সংসদের ‘সংশপ্তক সাহিত্য আড্ডা’: আলোচনায় ‘মফস্বলি বৃত্তান্ত’

সাভারের হেমায়েতপুরে ২৩টি সোলার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন

কালীগঞ্জে ফজলুল হক মিলনের উদ্যোগে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

শিরোমণি বাজারে ‘মেসার্স মডার্ন এন্টারপ্রাইজ এন্ড মডার্ন ডোর ও ফার্নিচার’-এর শুভ উদ্বোধন

খুলনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খানজাহান আলী শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরে বিজিবির বড় পদক্ষেপ: প্রায় ১১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে দালাল ও ঘুষ সিন্ডিকেটের দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: গুলিবিনিময়ের পর ‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল আটক

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে ক্রেডিট জটিলতা: চরম ভোগান্তিতে সিএসই’র শিক্ষার্থীরা

ন্যায্য অধিকার না দিলে জনগণের সাথে থেকে লড়াইয়ের হুঁশিয়ারি জামায়াত আমিরের

১০

দোহারে পবিত্র আশুরার তাৎপর্য ও কারবালার ইতিহাস নিয়ে আলোচনা সভা

১১

গুমের ঘটনায় যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না: মির্জা ফখরুল

১২

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে আইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছা

১৩

রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসাসহ আন্তর্জাতিক জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৪

সুন্দরবনে মধু আহরণ গত ৬ বছরের মধ্যে সর্বনিম্ন: দস্যু আতঙ্ক ও জলবায়ু সংকটে বিপন্ন অর্থনীতি

১৫

মাদকের সাথে সম্পৃক্ততা: সানিয়াজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বহিষ্কার

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

ধামরাইয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের টাওয়ারে চড়লেন যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

১৮

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৯

রান্না শুধু প্রতিদিনের প্রয়োজন নয়, এটি একটি শিল্প: আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শেফ মেহেরুন আক্তার মেরি

২০