রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নভেম্বরে হচ্ছে না ইউপি নির্বাচন: ইসির প্রস্তাবে সচিবদের আপত্তি, ভোট পিছিয়ে জানুয়ারিতে!

নির্বাচন কমিশন (ইসি) আগামী নভেম্বর মাস থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরুর যে পরিকল্পনা করেছিল, তাতে বড় ধরণের ধাক্কা লেগেছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের আপত্তির মুখে নভেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে ভোট শুরুর দিকে ঝুঁকছে ইসি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সরকারের গুরুত্বপূর্ণ সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ইসি কর্তৃক নভেম্বরে ভোট শুরুর প্রস্তাব উপস্থাপিত হলে সচিবরা মূলত তিনটি যুক্তিতে আপত্তি প্রকাশ করেন:

১. নভেম্বর ও ডিসেম্বরে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং নানা জাতীয় ও আন্তর্জাতিক দিবস থাকা।

২. ওই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জাতীয় দিবসসমূহ পালন ও নিরাপত্তায় ব্যস্ত থাকা।

৩. সরকারের চলমান অগ্রাধিকারমূলক উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা।

সার্বিক দিক বিবেচনা করে সচিবরা নভেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে পর্যায়ক্রমে ইউপি নির্বাচন শুরু করার পরামর্শ দিয়েছেন।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, আগামী বছরের ৬ জুনের আগেই, অর্থাৎ এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই ইউপি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

এই নতুন সিদ্ধান্তের কারণে ইসির পূর্বে ঘোষিত ১২ নভেম্বর থেকে ২৭ মে পর্যন্ত সম্ভাব্য ৭ ধাপে ভোট গ্রহণের রোডম্যাপ পুনর্নির্ধারণ করা হচ্ছে। উল্লেখ্য, দেশের ৪,৫৮৮টি ইউনিয়ন পরিষদের বেশিরভাগেরই মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে সেখানে প্রশাসক নিয়োগের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব

১

উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী নূর আহাম্মদ শরীফের সমর্থনে মতবিনিময় সভা, পাশে থাকার ঘোষণা এলাকাবাসীর

২

বজ্রপাতে মৃত্যু বলে প্রচার, সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন; গ্রেপ্তার ৬

৩

যশোরে আনোয়ার হোসেন বিপুলের সমর্থনে মশাল মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে স্লোগান

৪

‘বাজে অ্যাঙ্গেলে ছবি তুলবেন না’—কিশোরীর প্রতিবাদে প্রকাশ পেল সমাজের বিকৃত দৃষ্টিভঙ্গি

৫

খুলনায় ১০ মাসে ৭৫ খুন, রূপসায় নদী থেকে উদ্ধার দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

৬

চুলার আগুনের চেয়ে দামের আগুন বেশি! ২৯ দিনে ৪৭৫ টাকা বেড়ে রাজপথে এনসিপি

৭

বেকারত্ব ঘোচাতে ১২০ জনের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিলেন রাসিক প্রশাসক

৮

রাজশাহীতে মশক নিধন ও অ্যাসফাল্ট প্লান্টের কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৯

১৫ মাসের বেতন বকেয়া, ২৬৯ কর্মীকে অব্যাহতি: অভিযোগের মুখে খুলনার সিভিল সার্জন

১০

উজিরপুরে জরুরি রক্তের সংকট, রোগীকে নিজেই রক্ত দিলেন চিকিৎসক

১১

Golisimo: Frischer Wind oder riskantes Experiment?

১২

প্লাস্টিকের কাছে হার মানছে বাঁশের শিল্প, বিলুপ্তির পথে কারিগরদের জীবন

১৩

নড়াইলে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার

১৪

যাচ্ছিস না কেন প্র্যাকটিসে?’ মা জানেন না, মেয়ে কেন ১৮ বছর বয়সে ক্রিকেট ছেড়েছিল

১৫

মামার আশ্রয়ে থেকে সেই মামার বাড়িই দখলের চেষ্টা, গাছ কাটার অভিযোগ ভাগিনার বিরুদ্ধে

১৬

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক; অক্ষত একই পরিবারের তিনজন

১৭

শ্যামনগরে থামছে না সড়ক দুর্ঘটনা, দেড় মাসের ব্যবধানে আবারও প্রাণ গেল বাসের ধাক্কায়

১৮

ছয়ফুল্লাকান্দিতে ১২০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

১৯

হাতীবান্ধার মোকাদ্দেস নগরে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন

২০