বিশেষ প্রতিনিধি, কালান্তর নিউজ
১ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩০ হাজার ইয়াবা লুটের গুরুতর অভিযোগ: চাঁদপুরের কনস্টেবল ফয়েজসহ প্রত্যাহার ৩ পুলিশ সদস্য

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের রাজারচর গ্রামের বাসিন্দা এবং পুলিশ কনস্টেবল ফয়েজ আহমেদের বিরুদ্ধে ৩০ হাজার পিস ইয়াবা লুটের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ফয়েজ আহমেদসহ তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

অনুসন্ধান ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে একটি মিনি ট্রাকে করে ৩০ হাজার পিস ইয়াবা চট্টগ্রামের দিকে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের একটি নির্জন সড়কে মোটরসাইকেল দিয়ে ট্রাকটির গতিরোধ করেন পুলিশ কনস্টেবল ফয়েজ আহমেদ ও তার সঙ্গীরা। এই ঘটনায় সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল ইসলাম এবং কনস্টেবল মো. গাজী মহসীনের নামও জড়িত রয়েছে।

মিনি ট্রাকের চালক নাছিরের অভিযোগ অনুযায়ী, তাকে হাতকড়া পরিয়ে জিম্মি করার পর ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশের দুই কথিত সোর্স রবিন ও মোমিনের সহযোগিতায় ট্রাক থেকে ৩০ হাজার পিস ইয়াবা লুট করা হয়। এমনকি ঘটনার সমস্ত প্রমাণ মুছে ফেলতে ট্রাকের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে মেমোরি কার্ড ফরম্যাট করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য নিয়ম অনুযায়ী থানায় জমা না দিয়ে তা আত্মসাৎ বা লুটের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, অভিযুক্ত পুলিশ সদস্যদের কিছু অনিয়ম এবং তাদের পূর্বাপর কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় প্রশাসনিক কারণে তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে পুরো বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত চলছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ নিয়ে ভয়ঃ কলমে মোহাম্মদ মাকসুদুর রহমান

১

এক সপ্তাহের সফরে ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন বিশ্ববরেণ্য আলেম মুফতি তাকি উসমানী

২

ইউনিয়ন নির্বাচন,বড়দল দক্ষিণে ভোটের আলোচনায় নাসির মিয়া।

৩

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

৪

খুলনায় আস্থা ফাউন্ডেশনের মতবিনিময় সভা, দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা

৫

উৎসবমুখর আয়োজনে আগামীকাল জবি দিবস, প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

৬

জবি দিবসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, নিরাপত্তায় কঠোর নির্দেশনা

৭

খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতি দলের নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

৮

‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে’, গার্মেন্টস সংকট মোকাবিলায় সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান

৯

৩০ হাজার ইয়াবা লুটের গুরুতর অভিযোগ: চাঁদপুরের কনস্টেবল ফয়েজসহ প্রত্যাহার ৩ পুলিশ সদস্য

১০

৫২ বছর বয়সে এইচএসসিতে জিপিএ ৪.২১ পেয়ে দৃষ্টান্ত গড়লেন শেফালী

১১

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উচ্ছেদ ঘিরে উদ্বেগ, পুনর্বাসনের দাবিতে সোচ্চার ১১১ পরিবার

১২

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৩

বাঘারপাড়ায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন গ্রেপ্তার

১৪

গার্মেন্টসে নতুন মজুরি বোর্ডকে স্বাগত, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি শ্রমিক জনতার দলের

১৫

নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’, শুরু হচ্ছে পাঁচ দিনের যৌথ মহড়া

১৭

খুলনায় ১১ দলীয় ঐক্যের লং মার্চ, শিববাড়ি মোড়ে পথসভায় লাখো মানুষের ঢল — উপস্থিত এনসিপি নেতৃবৃন্দ

১৮

আট মামলার আসামি কলিন’কে কুপিয়ে হত্যা

১৯

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন, কারা আছেন এতে?

২০