মঘাদিয়ায় মাঠ গোছাতে ছাত্রদলের মতবিনিময় সভা, ৩ নম্বর ওয়ার্ডে নেতাকর্মীদের সরব উপস্থিত
মোহাং সালাহ উদ্দিন মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সাব্বির হোসেন ইমনের সঞ্চালনায় এবং ফয়সাল হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ও ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদল (ক্রীড়া পরিষদ)-এর আহ্বায়ক তৌহিদ সাগর এবং সদস্য সচিব আসিফ নূরখান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদল (ক্রীড়া পরিষদ)-এর যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, রায়হান হোসেন, মেহেদি হাসানসহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।