বিশেষ প্রতিনিধি, কালান্তর নিউজ
৯ অগাস্ট ২০২৬, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘কথিত প্রধানমন্ত্রী’ মন্তব্যে নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যের ব্যাখ্যা দাবি কাজী সাইমুমের

 

‘কথিত প্রধানমন্ত্রী’ মন্তব্যে নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যের ব্যাখ্যা দাবি কাজী সাইমুমের

বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজ। একই সঙ্গে এই বক্তব্যের রাজনৈতিক ও সাংবিধানিক তাৎপর্য স্পষ্ট করতে জাতীয় নাগরিক পার্টির কাছে ব্যাখ্যা দাবি করেছেন তিনি।

“একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে এভাবে অভিহিত করার বক্তব্য শুধু রাজনৈতিকভাবে বিতর্কিতই নয়, বরং এটি জাতীয় নাগরিক পার্টির ঘোষিত রাজনৈতিক অবস্থানের সঙ্গেও সাংঘর্ষিক।”

এক বিবৃতিতে কাজী সাইমুম সিরাজ বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত রাজনৈতিক অপশক্তি যখন থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তখন একজন কেন্দ্রীয় নেতার মুখে এমন মন্তব্য জনমনে গভীর সংশয় তৈরি করে।

তিনি আরও উল্লেখ করেন, জাতীয় নাগরিক পার্টির একাধিক সংসদ সদস্য বর্তমান সংসদে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে সংসদীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন। এমতাবস্থায় দলেরই একজন কেন্দ্রীয় নেতার এমন মন্তব্যের সঙ্গে দলের সামগ্রিক সংসদীয় অবস্থানের সামঞ্জস্য কোথায়—তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

একজন সচেতন নাগরিক এবং গণ-অভ্যুত্থানের কর্মী হিসেবে তিনি আরও জানান, সরকারের রাজনৈতিক সমালোচনা গণতন্ত্রের স্বাভাবিক অংশ হলেও নির্বাচিত প্রধানমন্ত্রীকে ‘কথিত’ আখ্যা দেওয়া সাংবিধানিক শিষ্টাচারপরিপন্থী। তাই জাতীয় নাগরিক পার্টিকে দ্রুতই পরিষ্কার করা উচিত—এই মন্তব্য নাসীরুদ্দীন পাটোয়ারীর ব্যক্তিগত মতামত, নাকি দলের কোনো আনুষ্ঠানিক অবস্থান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০