বিশেষ প্রতিনিধি, কালান্তর নিউজ
৮ অগাস্ট ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় তরুণ প্রজন্মের প্রথম পছন্দ ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ: ৫ নং হাজরাপুর ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার

মাগুরা জেলার স্থানীয় সরকার ব্যবস্থায় তরুণ প্রজন্ম এখন শিক্ষিত, সৎ, মেধাবী, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছে বলে মন্তব্য করেছেন মাগুরা সদরের ৫ নং হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ।

এক বিবৃতিতে তিনি তরুণ সমাজকে আহ্বান জানিয়ে বলেন, “তরুণ প্রজন্মের প্রথম ভোট হোক যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের পক্ষে।” তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে সাধারণ নাগরিকরা ভোটাধিকার, নাগরিক সেবা ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর একটি নতুন বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

ইঞ্জি. সাইমুম সিরাজ আরও বলেন, আগামী দিনের চেয়ারম্যানকে দল-মত, ধর্ম-বর্ণ ও সামাজিক অবস্থান নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। শুধু রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণ নয়; কর্মসংস্থান সৃষ্টি, কৃষির আধুনিকায়ন, শিক্ষার প্রসার ও স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করতে হবে। সেই সঙ্গে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সহ-সাংগঠনিক সম্পাদক, ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ মাগুরা জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ ইউনিয়ন গড়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমাদের ইউনিয়ন, আমরাই গড়ব; সেবার রাজনীতি হবে শুধুই জনগণের জন্য।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০