বিশেষ প্রতিনিধি, কালান্তর নিউজ
১১ অগাস্ট ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষমতার বয়স কতদিন, আর প্রত্যাশার চাপ কতটা?—সংস্কারের রাজনীতিতে ধৈর্যের প্রয়োজন

রাষ্ট্রক্ষমতা কোনো জাদুর মঞ্চ নয়, যেখানে একজন নতুন শাসক এসে রাতারাতি একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রতিষ্ঠান, সংকটাপন্ন জ্বালানি ব্যবস্থা এবং দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতাকে মুহূর্তের মধ্যে স্বাভাবিক করে তুলবেন। রাষ্ট্র পরিচালনা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া; আর রাষ্ট্রের ক্ষত যত গভীর, সুস্থ হতে সময়ও তত বেশি লাগে।

আজ যখন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যসহ নানা সংকটের মুখোমুখি হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই মানুষের প্রশ্ন উঠছে—সমাধান কোথায়? এই প্রশ্ন অমূলক নয়। কারণ জনগণ সরকারের কাছে প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তন দেখতে চায়। কিন্তু একই সঙ্গে আরেকটি প্রশ্নও আমাদের নিজেকে করতে হবে—ক্ষমতা হস্তান্তরের পর একটি সরকারকে আমরা কতটুকু সময় দিয়েছি?

একটি সরকারকে মূল্যায়নের জন্য তার হাতে থাকা সময়, উত্তরাধিকারসূত্রে পাওয়া পরিস্থিতি এবং বাস্তব সীমাবদ্ধতা—এই তিনটি বিষয়কে একসঙ্গে বিবেচনা করা জরুরি। দীর্ঘ শাসনপর্বে অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর যে চাপ তৈরি হয়েছে এবং দেশ থেকে বিপুল অর্থ পাচারের যে অভিযোগ এতদিন আলোচনায় ছিল, তার প্রভাব একদিনে মুছে ফেলা সম্ভব নয়। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন ভবন নির্মাণ করতে গেলে প্রথম কাজ হয় ভিত্তি শক্ত করা। সেই কাজটি বাইরে থেকে খুব বেশি দৃশ্যমান না হলেও ভবিষ্যৎ স্থাপনার জন্য সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিদ্যুৎ, গ্যাস কিংবা দ্রব্যমূল্যের চাপ—এই বাস্তবতাগুলোকে রাজনৈতিক স্লোগানে পরিণত করার আগে আমাদের জানতে হবে, সমস্যাগুলোর শিকড় কতটা গভীরে। কোনো দায়িত্বশীল সরকারই চায় না দেশের মানুষ ভোগান্তিতে থাকুক। বরং এসব সংকটের সমাধান করাই সরকারের রাজনৈতিক সাফল্যের প্রধান শর্ত।

একটি দেশের অর্থনীতি যদি দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে থাকে, তাহলে ব্যাংকিং খাত পুনর্গঠন, বিনিয়োগের পরিবেশ তৈরি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নির্দিষ্ট সময় লাগে। গণতন্ত্রের সৌন্দর্য যেমন সরকারের জবাবদিহিতা, তেমনি সরকারকে তার দায়িত্ব বাস্তবায়নের সুযোগ দেওয়াও এর অংশ। অন্ধ সমর্থন বা অন্ধ বিরোধিতা না করে আমাদের প্রয়োজন গঠনমূলক সমালোচনা। সময় দিতে হবে জবাবদিহির সঙ্গে, আর সুযোগ দিতে হবে ফলাফলের প্রত্যাশা রেখে।

(লেখক: সহ-সাধারণ সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল)

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০