কালান্তর নিউজ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

খুলনার দিঘলিয়া উপজেলায় মুফতি আজিজুর রহমান সোহেল (দা.বা.) পরিচালিত রহমানিয়া আরাবিয়া মহিলা মাদরাসায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে।

স্থানীয় ও মাদরাসা সূত্রে জানা গেছে, মাদরাসার তিনতলা ভবনের ছাদ থেকে একটি পুরাতন লোহার গ্রিল/দরজা নিয়ে নামার সময় নিচে পড়ে মো. সায়েম (হাবিব) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি চুরির উদ্দেশ্যে সেখানে উঠেছিলেন।

পরে স্থানীয়রা তার মরদেহ জঙ্গলঘেরা স্থানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ জানায়, এটি একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। চুরি অপরাধ, কিন্তু কারণও ভাবতে হবে

চুরি নিঃসন্দেহে অন্যায়, সমাজের চোখে শাস্তিযোগ্য এবং ইসলামের দৃষ্টিতেও গুনাহ। কিন্তু একটি সামান্য পুরাতন ব্যবহৃত গ্রিল চুরি করতে একজন মানুষ কেন জীবনের এত বড় ঝুঁকি নিলেন—এই প্রশ্নটি আমাদের সমাজকে ভাবিয়ে তুলেছে।

স্থানীয়দের অনেকের মতে, এর পেছনে থাকতে পারে চরম দারিদ্র্য, অভাব ও কর্মহীনতা। একজন মানুষকে চোর বানিয়ে দেওয়ার মতো এই দারিদ্র্য আমাদের সমাজের জন্যও লজ্জার।

শুধু অপরাধী হিসেবে চিহ্নিত করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। একজন মানুষ কেন অপরাধের পথে গেলেন, সেই সামাজিক কারণটিও খুঁজে দেখা জরুরি।

সচেতন মহলের মতে, সরকারসহ সমাজের বিত্তবানদের দরিদ্র ও অসহায় মানুষের পাশে আরও কার্যকরভাবে এগিয়ে আসতে হবে, কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, যাতে অভাবের তাড়নায় আর কোনো মানুষকে এমন পথে পা বাড়াতে না হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন।

দ্রষ্টব্য: এ বিষয়ে দিঘলিয়া থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।

আল্লাহ তাআলা তার ভুলত্রুটি ক্ষমা করুন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০